হোলিতে আরও বাড়বে তাপমাত্রা? বৃষ্টির সম্ভাবনা কবে? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে কলকাতায় বসন্তের আবহের মধ্যেও গরমের আভাস মিলল। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি হলেও দিনের বেলায় গরমের অনুভূতি বাড়ছে।

হাওয়া অফিস জানিয়েছে, দোল উৎসবের দিন যেমন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই হোলির দিনেও রোদের তেজ অনুভূত হতে পারে। সকাল ও দুপুরের দিকে রোদের প্রখরতা বাড়বে এবং তার সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমের অনুভূতিও।  শুধু দিনের বেলাতেই নয়, রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারের তুলনায় বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েক দিনে শহরে বসন্তের আবহের পাশাপাশি গরমের আমেজও ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে।

তবে বুধবার হোলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। রাজ্যে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে|

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী