দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কমিটির বৈঠকে গরহাজির একাধিক সদস্য

নিজস্ব প্রতিনিধি:আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যে ২৩ জনের কমিটি গঠন করেছে তার প্রস্তুতি মিটিং শনিবার রাজ্য দপ্তরে(State Office) শুরু হয়। যে ২৩ জন কমিটি হয় তাদের মধ্যে অনেকেই আজ অনুপস্থিত ছিলেন। আজকের বৈঠকে ছিলেন অমিতাভ চক্রবর্তী, মীনাক্ষী লেখি, দীপক বর্মন ,দেবশ্রী চৌধুরী ,ভারতী ঘোষ, প্রতাপ ব্যানার্জি ,মনোজ টিক্কা, রথীন্দ্রনাথ বোস প্রমুখ। এই বৈঠকে মূলত পঞ্চায়েত নির্বাচনকে কিভাবে ভারতীয় জনতা পার্টির(BJP) বুথ পর্যন্ত মজবুত করা যায়, সেটাই লক্ষ্য ছিল।

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন মানব প্রকল্প গুলির মানুষ সুবিধা পাচ্ছে কিনা সেগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় তবে কমিটিতে থাকা অনেকেই আজকের এই বৈঠকে উপস্থিত না থাকায় সে বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে দেখে নেতৃবৃন্দ। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আ বাস যোজনা দুর্নীতিকে হাতিয়ার কিভাবে করা হবে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় এই বৈঠকে। সংখ্যালঘু ভোটাররা কেন্দ্রীয় সরকারের(Central Goverment) বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে কিভাবে বঞ্চিত হচ্ছে এটি কে মানুষের দরজায় পৌঁছে কিভাবে প্রচার করা হবে, তা নিয়েও রূপরেখা ঠিক করা হয়।

বৈঠকে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকার বিজেপি ফিরিয়ে দিতে চায় এই স্লোগানকে সামনে রেখে পঞ্চায়েতে(Panchayet) গ্রামে গ্রামে মানুষের দুয়ারে গিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে দেওয়া হবে তার পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এই বৈঠকে সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন পঞ্চায়েতে বিজেপির সদস্যদের আবাস যোজনা দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়।

Published by:

Share Link:

More Releted News:

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ