পার্ক সার্কাসে বাড়ির ছাদ ভেঙে বৃদ্ধার মৃত্যু, জখম আরও দুই

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘুমের মাঝেই দুর্ঘটনা। শীতের রাতে ঘুমের মধ্যে প্রাণ চলে গেল এক বৃদ্ধার। পার্ক সার্কাসে পুরোনো বাড়ির চাঙড় ভেঙে দুর্ঘটনা ঘটে গিয়েছে। চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। গুরুতর জখম ১ শিশু-সহ ২। পার্ক সার্কাসের এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ।

রবিবার রাতে পার্কসার্কাসের করেয়া থানা এলাকার সামসুল হুদা রোডে একটি পুরোনো বাড়ির চাঙড় ভেঙে পড়ে। সেখানেই রাতে ঘুমিয়ে ছিলেন বছর ৬১-র রাবিয়া খাতুন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে ওয়াহিদ আব্দুল (৫৫), উমর আলম (১৬) ও আয়েশা খাতুন (৯)। চাঙর ভেঙে পড়ার পর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে সকলকে উদ্ধার করে সিএনএমএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৬১ বছরের বৃদ্ধা রাবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করে। তাঁর মাথায় বড় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ওয়াহিদ আব্দুল (৫৫)-র পায়ে আঘাত লেগেছে, আয়েশা খাতুন (৯) বছর বয়সী মাথায় সামান্য আঘাত লেগেছে। তাঁদের চিকিৎসা চলছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

পুরোনো বাড়ি হওয়ায় বাড়ি চাঙড় ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও পুলিশ কথা বলছে। শীতের রাতে এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়িটির রক্ষণাবেক্ষণের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। চাঙড়ের অবস্থা খারাপ ছিল। বাড়ির মালিককে বার বার বলেও লাভ হয়নি। এই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়। গোটা এলাকা ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য