নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিউ মার্কেট এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও কড়া পদক্ষেপ করল দমকল। শুক্রবার নতুন করে ১৭টি হোটেলকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। ওই হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে হোটেলগুলি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ন’জনের। মৃতদের মধ্যে সাত জন বাংলাদেশি নাগরিক। ঘটনার পর কলকাতা পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। ইতিমধ্যেই আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এখনও পলাতক। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার হোটেলগুলিতে নজরদারি বাড়িয়েছে পুরসভা ও দমকল    । বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ন’টি গেস্ট হাউস এবং চারটি রেস্তরাঁকে শোকজ করা হয়েছিল। শুক্রবার আরও ১৭টি হোটেল সেই তালিকায় যুক্ত হল। মার্কুইস স্ট্রিটের ১০টি, মির্জা গালিব স্ট্রিটের পাঁচটি, এসএন ব্যানার্জি রোডের একটি এবং তপসিয়া রোডের একটি হোটেলকে নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ, ‘শিখা ইন’-এ মাত্র ১১০০ বর্গফুট জায়গায় পাঁচটি ঘর তৈরি করা হয়েছিল। ছিল একটি মাত্র সঙ্কীর্ণ প্রবেশপথ। আগুন রিসেপশনে লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে আবাসিকেরা বেরোতে পারেননি। পুলিশ সূত্রে খবর, আবু জাফর হোটেলটি লিজ় নিয়েছিলেন মালিকের কাছ থেকে।

আরও পড়ুনঃ‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

এদিকে, হোটেলগুলিকে কী ভাবে ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছিল, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি পূর্বতন সরকারের গাফিলতির অভিযোগ তুলেছে। পাল্টা প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, দোষারোপের রাজনীতি না করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC