‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপি-র সংঘর্ষ ঘিরে উত্তেজনা এখনও কাটেনি। এর মধ্যেই শুক্রবার সকালে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুরের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরাসরি পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধীদের’ প্রশ্রয় দেওয়া হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর সেই পরিস্থিতি আর চলবে না বলেও দাবি করেন তিনি।

শুক্রবার প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায় বা স্লোগান ওঠে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে।’ তাঁর আরও দাবি, এর আগেও যাদবপুরে এমন পরিস্থিতি তৈরি হলে তাঁদের লোকজন প্রতিবাদ করেছিলেন। এসএফআইয়ের অফিস ভাঙচুরের প্রসঙ্গও টেনে আনেন তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে দিলীপ বলেন, ‘পরিবর্তন হয়েছে। সব কিছুই হবে। ছ’মাস অপেক্ষা করুন।’

আরও পড়ুনঃ নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের সাধারণ সভা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাইরে থেকে এবিভিপি সমর্থকেরা এসে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। পাল্টা বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোেগ তোলে এবিভিপি। তাদের কয়েকজন নেতাকে চিকিৎসার জন্য কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর রাতেই বিশ্ববিদ্যালয়ে যান বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। শুক্রবার ঘটনার সূত্রপাত এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেল ৩টে নাগাদ অংশীদারদের বৈঠকও রয়েছে। পাশাপাশি, দুপুরে বাম ছাত্র সংগঠনগুলির ডাকে ক্যাম্পাসে মিছিল হওয়ার কথা।

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭