বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ শেষের রাতে অতিরিক্ত ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর বুধবার রাতে অতিরিক্ত আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শেষ দিনে মেট্রো অতিরিক্ত ছুটবে ব্লু – লাইনে। চারটি আপএবং চারটি ডাউন অতিরিক্ত মেট্রো(Extra Metro) চলবে। এই স্পেশাল মেট্রো সার্ভিসের মধ্যে একটি বাদে বাকিগুলি দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে চলবে। যেটি একটি স্পেশাল ট্রেন বাকি থাকবে সেটি দমদম থেকে শহীদ ক্ষুদিরাম এর মধ্যে চলবে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে যে ট্রেনগুলি অতিরিক্ত চলবে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে তার সময়সীমা হল–রাত ৯টা ৪০, রাত ৯টা ৫২, রাত ১০ টা ৫ ও রাত ১০:১৮। এর পাশাপাশি শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যে মেট্রো চলবে তার সময়সীমা হল বুধবার রাত ৯টা ৫৪, রাত ১০টা ৪,রাত১০টা বেজে ১৭ মিনিট। শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে যে মেট্রোটি চলবে তা পাওয়া যাবে রাত দশটা ৩০ মিনিটে। এছাড়া ৩১শে ডিসেম্বর প্রথম মেট্রো এবং বাকি সময়সূচী একই থাকবে গ্রীন লাইন, ইয়েলো লাইন, পাপেল লাইন ও অরেঞ্জ লাইনে সময়সূচির কোন বদল হচ্ছে না।

এর পাশাপাশি বর্ষ শেষের রাতে মেট্রো স্টেশন গুলিতে নিরাপত্তার দরুন অতিরিক্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। সিসিটিভি’র মাধ্যমে নজরদারি জোরদার থাকছে। মেট্রো চলাচল যাতে বিঘ্নিত না হয় এবং আত্মহত্যার ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি স্টেশনে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। বিশেষভাবে নজর দেওয়া হবে ব্লু লাইন পরিষেবার ক্ষেত্রে। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট, ময়দান, ধর্মতলা এবং দক্ষিণ কলকাতা ঘুরতে আসা মানুষজন যাতে নির্বিঘ্নে অতি দ্রুত বাড়ি ফিরতে পারে তার জন্যই এই অতিরিক্ত মেট্রো পরিষেবা দেবে কর্তৃপক্ষ।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের