বঙ্গে ৩২ হাজার স্বনির্ভরগোষ্ঠীর ৩৬০ কোটি টাকার ঋণ বকেয়া

গত আর্থিক বছরে রাজ্যের প্রায় ৩২ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই ঋণ শোধ করেনি। তাঁদের বকেয়া ঋণ প্রায় ৩৬০ কোটি টাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বল্প সুদে ব্যাঙ্ক(Bank) থেকে ঋণ(Loan) নিয়ে ব্যবসা বৃদ্ধি করে বা কোনও কাজে লাগিয়ে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ঋণ নেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তা শোধ করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে, গত আর্থিক বছরে রাজ্যের(Bengal) প্রায় ৩২ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই ঋণ শোধ করেনি। তাঁদের বকেয়া ঋণ প্রায় ৩৬০ কোটি টাকার। নিয়ম অনুযায়ী, যেসব গোষ্ঠী টাকা ফেরত দেয়নি, তারা নতুন করে ঋণ বা আর্থিক সহায়তাও পাবে না। কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে ব্যাঙ্কগুলি ফেরত পাবে?   

আরও পড়ুন আপনার আধার কার্ডের Biometric কী Lock আছে, না হলেই কিন্তু বিপদ

জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Groups) দলের মধ্যে কয়েকজন ঋণ খেলাপি করলে পুরো গোষ্ঠীকেই ভুগতে হয়। এক্ষেত্রে একটা বড় অংশ জানিয়েছে, ব্যবসায় মন্দা, বিক্রিবাটা ভালো না হওয়ায় রোজগার হয়নি। তাই সময়ে ঋণের টাকা তাঁরা ফেরত দিতে পারেনি। এছাড়া, বেশ কিছু ক্ষেত্রে যে জন্য ঋণ নেওয়া হয়েছিল, তা না করে অন্য কাজে টাকা খরচ করা হয়েছে। এমন তথ্য রাজ্য পঞ্চায়েত দফতরের কাছে এসেছে।  ২০২২-২৩ অর্থবর্ষে রেকর্ড পরিমাণ ঋণ নিয়ে ব্যবসা বৃদ্ধিতে নজির গড়েছে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি। কিন্তু একটা বড় সংখ্যক গোষ্ঠী টাকা ফেরত না দেওয়ায় রাজ্যের অস্বস্তি বেড়েছে।

আরও পড়ুন হড়পা বান, সঙ্গে ধস, কাঠগড়ায় সেবক রংপো রেল প্রকল্প

২০২১-২২ সালে ঋণ খেলাপির হার ছিল ১.৯৫ শতাংশ। পরের বছর অর্থাৎ গত অর্থবর্ষে তা বেড়ে ২.২৪ শতাংশ হয়। বিষয়টি উদ্বেগের বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে, স্বনির্ভর গোষ্ঠী ও সঙ্ঘ সমবায় সমিতির কাজকর্মের ওপর নজর রাখতে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক ও জেলাস্তরের আধিকারিকেরা গোষ্ঠীগুলির কাজ, টাকাপয়সার হিসেব ইত্যাদি খতিয়ে দেখবেন। সেই মতো রাজ্যের সব জেলাতেই গত মাস থেকেই পরিদর্শন শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।   

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে