ছট পুজোয় রবীন্দ্র ও সুভাষ সরোবরে নো -এন্ট্রি, ১৫০ পুলিশ কর্মী মোতায়েন লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও জলপাইগুড়ি: বৃহস্পতিবার ছটপুজো। হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র এবং সুভাষ সরোবর(Subhas Sarabar) এই পুজোয় ব্যবহার করা যাবে না। তাই বুধবার থেকেই সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে এই দুই সরোবর। বুধবার রাত ৮টার পর সরোবরের সব ক’টি গেট বন্ধ করে দেওয়া হবে। ৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টা থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দুই সরোবর। বুধবার দুপুর থেকে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরের নিরাপত্তায় প্রায় ১৫০ পুলিসকর্মীকে মোতায়েন করছে লালবাজার। সংশ্লিষ্ট ডিভিশনের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার(AC) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ছ’টি গেটে থাকছে বিশেষ পাহারা।

হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবর(Rabindra Sarabar) ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুষ্ঠান বন্ধ। জলদূষণ রুখতেই এই নির্দেশ দেওয়া হয়। রবীন্দ্র সরোবরের পরিবর্তে গল্ফগ্রিন, কসবা, যাদবপুর এলাকার বেশ কিছু অস্থায়ী জলাশয়ে পুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু, অতীতে দেখা গিয়েছিল রবীন্দ্র সরোবরের পিছন দিকের গেট টপকে লেক গার্ডেনস স্টেশনের পাশ দিয়ে ঢুকে যেত অনেকেই। হাইকোর্টের নির্দেশের পরে ছটপুজোর সময়ে গোটা সরোবর চত্বর সকলের জন্য বন্ধ করে দেওয়া হয়। লালবাজার জানিয়েছে, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর সহ শহরের মোট ৯টি জলাশয়ে ছটপুজো করায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই প্রতিটি জলাশয় চত্বরের চারপাশ পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে বুধবার থেকেই।

বিভিন্ন ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জায়গায় ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। সেই সমস্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় থানা। ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিশ।এদিকে,ছটপুজোর ঘাটগুলো পরিদর্শন করে সুরক্ষার‌ সমস্ত দিক‌ খতিয়ে দেখেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন ও পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।জলপাইগুড়ি শহরের ছট পুজোর ঘাটগুলোর‌ মধ্যে অন্যতম কিং সাহেবের ঘাট ও মাসকালাইবাড়ি‌তে‌ করলা‌ নদীর ঘাট। শহরের বিভিন্ন এলাকায় ছটপুজোর ঘাটগুলো পরিদর্শন করে সুরক্ষার‌ সমস্ত দিক‌ খতিয়ে দেখেন জেলাশাসক(DM) শামা পারভিন ও পুলিশ সুপার(SP) উমেশ খান্ডবাহালে।

জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট ও রাজবাড়ি দিঘির পাশাপাশি মাসকলাইবাড়ি সহ করলা নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করতে দেখা যায় তাদের। জেলাশাসক ও পুলিশ সুপার বলেন, সব ঘাটেই পুলিশ ও প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জেলার মালবাজার, ধূপগুড়ি ও বানারহাট সহ সমস্ত জায়গাতেই ছটপুজোর ঘাট তৈরি করা হয়েছে। সব ঘাটেই‌ থাকবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া যে‌ কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের (Civil Defence)কর্মীদের।

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা