বাবার ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিল দশমের পড়ুয়া

টেস্ট পরীক্ষায় পাশ না করতে পারার আতঙ্কে নিজেকে শেষ করে দিল কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেনীর এক পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট পরীক্ষা(Text Exam) নিয়ে মনে আতঙ্ক তৈরি হয়েছিল। পরীক্ষায় যদি পাশ না করতে পারে, সেই আতঙ্ক তাঁকে গ্রাস করেছিল। সেই কারণে চিকিৎসক বাবার থেকে চুরি করে উচ্চ রক্তচাপের ওষুধ(High Blood Pressure Medicine) খেয়েছিল সে। তাও যাতা ওষুধ নয়, অ্যামলোডিপিন-৫ মিগ্রা। সেই ওষুধ অসুস্থ হয়ে পড়ে কলকাতার(Kolkata) সাউথ পয়েন্ট স্কুলের(South Point School) দশম শ্রেনীর পড়ুয়া(Class 10 Student) নীলাদ্রি মান্না(১৫)। বৃহস্পতিবার সকালে গোটা ঘটনাটি পরিবারের সামনে আসে। কিন্তু তখন অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। শরীর ঠান্ডা হয়ে যাওয়ার পাশাপাশি অচেতন হয়ে পড়েছিল ওই পড়ুয়া। বাঘাযতীনের এক বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি তাকে। চিকিৎসকেরা জানিয়ে দেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। এদিন সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বুকে। 

ইতিমধ্যেই এই পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ(Police)। শুধুমাত্র মানসিক চাপের কারণে এই ঘটনা, না অন্য কোনও কারণ রয়েছে নীলাদ্রির ঘুমের ওষুধ খাওয়ার পিছনে সেটা তাই খতিয়ে দেখবেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। কথা বলবেন তার বাড়ির লোকেদের সঙ্গেও। গত মাসের শুরুতেই কসবার একটি বেসরকারি স্কুলে পাঁচতলা থেকে মৃত্যু হয় দশম শ্রেণির ছাত্র শেখ শানের। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল মৃত ছাত্রের পরিবার। ঘটনার কয়েকদিনের মাথায় সিলভার পয়েন্ট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় মৃত স্কুল পড়ুয়ার বাবা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ করেছিলেন। নীলাদ্রির ঘটনার পিছনে এই ধরনের কিছু ঘটনা আছে কিনা সেটাও এখন তাই খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের