গরু পাচারে কেন্দ্রের ভূমিকা নিয়ে মামলা হাইকোর্টে, পক্ষভুক্ত করা হল অমিত শাহকে

গরু পাচার রুখতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হল হাইকোর্টে। মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পক্ষভুক্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার রুখতে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পক্ষভুক্ত করা হয়েছে। চলতি সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সীমান্তে গরুপাচার নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আগেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরু পাচার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের শাকদল তৃণমূল কংগ্রেসের বহু নেতা। এবার গরু পাচার ঠেকাতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। রমাপ্রসাদ সরকার নামে এক ব্যক্তি এই নিয়ে মামলা করেন কলকাতা হাইকোর্টে। শুধু তাই নয় এই মামলায় তাৎপর্যপূর্ণভাবে পক্ষভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ, রাজ্যের সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে গরু পাচারের অভিযোগ আসছে। সীমান্তের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের। সীমান্তে কোথাও সিআইএসএফ , কোথাও বিএসএফ নজরদারির দায়িত্বে রয়েছে। রমাপ্রসাদ সরকারের প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এড়িয়ে কী ভাবে চলছে পাচার কারবার ? সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য গত ৪ এপ্রিল নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা (Coal) খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু (Cattle)পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলো কিছুই আমাদের হাতে নেই। রাজ্যের কী করার আছে? আর এসব পাচারের উৎস অন্যত্র। কেন্দ্র সেই উৎস বন্ধে কোনও কাজ করছে ন।’ মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের পরে এবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল মামলা।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর