‘রাজনীতি পরে করুন, উদ্ধারকার্যে প্রশাসনের মদত করুন’ বার্তা অভিষেকের

কলকাতার গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় বিরোধীরা সরব হতে তাঁদের পাল্টা বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) গার্ডেনরিচ(Gardenreach) এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে(Building Collapse) পড়ার ঘটনায় এবার বিরোধীদের বিঁধলেন রাজ্যের শাসক দলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন অর্থাৎ সোমবার তাঁর সভা রয়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। সেই সভার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য এদিন অভিষেক কলকাতা বিমানবন্দরে আসেন। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গার্ডেনরিচ কাণ্ডে বিরোধীদের বার্তা দেন। বলেন, ‘যারা বিরোধীরা আঙুল তুলছেন আমি বলব ৪৮ ঘন্টা পরে তুলুন। মানুষের পাশে এসে দাঁড়ান। সবার ওপরে মানুষ ধর্ম। দিল্লি থেকে বসে ট্যুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে, উদ্ধারকার্যে প্রশাসনের মদত করুন। তারপর মানুষ প্রাণে বাঁচলে রাজনীতি হবে।’ উল্লেখ্য, কলকাতার গার্ডেনরিচে নির্মীয়মান ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ৬জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘পরে রাজনীতি করার অনেক সময় পাওয়া যাবে। আপাতত যাঁরা আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারে নজর দিতে হবে সকলকে। যে সব বিরোধী নেতা এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের বলব, রাজনীতি পরে করুন। এই মুহূর্তে আটকে পড়াদের কী ভাবে উদ্ধার করা হবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এই ঘটনাটা নিয়ে এখন রাজনীতি করা ঠিক হবে না। এ রকম যাতে আর না ঘটে, সেটাই দেখতে হবে আমাদের। প্রতিটি প্রতিষ্ঠানকেই তা নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা রুখতে পুরসভা, প্রশাসন এবং আদালতের মধ্যে সমন্বয় থাকা জরুরি। দিল্লি থেকে বসে বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধারকার্যে প্রশাসনের পাশে দাঁড়ানো উচিত। মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছেছেন, যা নির্দেশিকা দেওয়ার তা দিয়েছেন। যে ঘটনা ওখানে ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী দল যারা অভিযোগ তোলা শুরু করেছে আমি তাঁদের অনুরোধ করবো রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন উদ্ধার কাজে দলমত নির্বিশেষ, যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি, মানুষের প্রানের থেকে গুরুত্বপূর্ণ এই সমাজে আর কিছু নয়।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা