‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিজে বাজবে’ মামলায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা জেরা শেষে ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ভবানী ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হননি ডায়মন্ড হারবারের সাংসদ। এ নিয়ে একাধিক মামলায় চার দিন প্রায় ৩১ ঘন্টা তদন্তকারীদের জেরার মুখোমুখি হলেন রাজ্য রাজনীতির অন্যতম ‘বিতর্কিত’ ব্যক্তিত্ব।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ৪ মে দুপুরের পর ‘ডিজে বাজবে’ বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, ‘ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব!’ অভিষেকের ওই উস্কানিমূলক মন্তব্য নিয়ে বিধাননগর পুলিশের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছিলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। পরে ওই মামলার তদন্তভার পায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। গত শুক্রবারই অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হওয়ার নোটিস ধরিয়ে এসেছিলেন সিআইডি আধিকারিকরা।

আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা বারোটার সময় ডায়মন্ড হারবারের সাংসদকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ মেনে সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে রওনা দেন অভিষেক। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে প্রবেশ করেন। এর পরে ভিজিটর্‌স বুকে সই করে ভিতরের দিকে চলে যান তিনি। সন্ধে সাড়ে ছয়টা নাগাদ ভবানী ভবন থেকে বের হন তিনি।

তিন মামলায় টানা তিন দিন ধরে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সই জাল কাণ্ডে গত রবিবার প্রায় সাড়ে আট ঘণ্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র আধিকারিকেরা। গতকাল সোমবার (১৫ জুন) প্রাথমিকের নিয়োগ মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার