চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আবার জিতবে বাংলা…’, বারুইপুর থেকে প্রচার কর্মসূচি শুরু অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : ছাব্বিশের নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি। এখনও নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। কিন্তু তার আগেই প্রচার কর্মসূচি শুরু করছে তৃণমূল। আবার জিতবে বাংলা শ্লোগান নিয়ে শুক্রবার থেকে প্রচারে নামছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে শুরু করে ১ মাস রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করবেন তিনি। শুক্রবার বারুইপুরে সভা করতে চলেছেন অভিষেক।

বহু মানুষের সঙ্গে যাতে এক সঙ্গে জনসংযোগ তৈরি করা যায় তার জন্য ব্রিগেডের আদরের তৈরি করা হয়েছে বিশেষ র‍্যাম্প। বারইপুর ফুলতলা সাগর সংঘের মাঠে এটি তৈরি করা হয়েছে। জানা গিয়েছে ডায়মন্ড হারবার, যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সংগঠনিক জেলা কে নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে। টানা একমাস ধরে এই কর্মসূচিতে কাজের বিভিন্ন জায়গায় কর্মসূচি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মূলত প্রকাশ করা হচ্ছে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের উপর। এই সবকিছুর ওপর গেরুয়া আক্রমণ নেমে এসেছে। তাই জন্য এই নিয়েই কর্মসূচি করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভায় অভিষেককে বারবার বলতে সোনা গিয়েছে, যত করো আমরা আবার জিতবে বাংলা। এবার সেই ট্যাগ লাইন সামনে রেখে কর্মসূচি করছেন তিনি। নেতাদের উদ্দেশ্যে তাঁর স্পষ্টবার্তা, এখন যুদ্ধের সময়। এখন বিশ্রাম নিলে বিরোধীরা আক্রমণ করবে। তাই কোন রকম ভাবেই শিথিল করা যাবে না।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মানুষের সঙ্গে কথা বলার সময় ঔদ্ধত্য প্রকাশ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে যেন দেখতে পাওয়া যায়। তৃণমূলের পক্ষ থেকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তারজন্য পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যায় ও ষড়যন্ত্র কখনোই বাংলার মেরুদণ্ড ভাঙতে পারবে না। বাংলার জনগণের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২রা জানুয়ারী থেকে তিনি রাস্তায় থাকবেন। বাংলার বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রতিটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন।

 

Published by:

Share Link:

More Releted News:

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ