যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

খাস কলকাতায় টলিউড অভিনেত্রীকে কটূক্তি, মারধর! বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে বাড়ির কাছেই ২ যুবকের দ্বারা চরম হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ অভিনেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের কলকাতা আদেও নিরাপদ! এবার শ্লীলতাহানির সম্মুখীন টলিউড অভিনেত্রী। খাস কলকাতায় টেলিভিশন অভিনেত্রীকে কটূক্তি, মারধর! বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে বাড়ির কাছেই ২ যুবকের দ্বারা চরম হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ অভিনেত্রীর। প্রতিবাদ করায় তাঁকে মারধরও করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। এমনকী পুলিশের সামনেই তিনি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ। অভিনেত্রীর অভিযোগ, বুধবার প্রায় রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর শ্লীলতাহানি করেছেন দুই যুবক। তখন তিনি শুটিং ফ্লোর থেকেই ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন চার বন্ধুও। এরপর তাঁরা যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় দু’জন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে আসেন। দুই যুবক কিছুতেই নিজেদের আচরণ ঠিক করছিলেন না।

তাঁরা অভিনেত্রীদের গালিগালাজ করতে শুরু করেন। শ্লীলতাহানির চেষ্টা করেন। এরপর প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। যদিও অভিযুক্তদের পাল্টা অভিযোগ, তাঁদের দু’জনকেও অভিনেত্রীর বন্ধু মারধর করেছেন। তাঁরাও অভিনেত্রীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায়। বর্তমানে বিষয়টি তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের গাড়ি পেট্রোলিং-এ আসলে, ঘটনাটি দেখতে পেয়ে ওঁদের থানায় নিয়ে যায়। তাঁরা অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দিয়েছিল বলে অভিযোগ অভিনেত্রীর। এরপর পুলিশ দুই পক্ষকে থানায় বসিয়ে মিটমাট করাতে চাইলে তাতে রাজি হননি আক্রান্ত অভিনেত্রী। পুলিশ জানিয়েছেন, গাড়ি পার্কিং ঘিরে ২ পক্ষের মধ্যে চরম ধস্তাধস্তি, মারপিটের ঘটনা ঘটেছে। এরপরেই অভিনেত্রী প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয়। অভিনেত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই আক্রান্ত অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি সহ একগুচ্ছ অভিযোগ দায়ের করেছে পুলিশ, আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আপাতত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিনেত্রীর নাম জানানো হয়নি। তিনি ধারাবাহিকে অভিনয় করেন। সম্ভবত, তিনি টলিপাড়ার নতুন মুখ হতে পারেন। আসলে শুটিংয়ের জেরে রাতভর কাজ করে ভোরের দিকে অনেক তারকারাই বাড়ি ফেরেন।

তখনই নানারকম গন্ডগোলের সম্মুখীন হতে হয় তাঁদের। তবে খাস কলকাতায় পার্কিং নিয়ে বচসা প্রথম নয়, এর আগেও এমন বহু ঘটনা ঘটেছে। যেখানে, পার্কিং নিয়ে বিবাদের জেরে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এদিকে বছর দুয়েক আগে এক খাস কলকাতায় এক অভিনেত্রীর গাড়িতে ভাঙচুর করা হয়েছিল। ভুয়ো পুলিশ সেজে টাকা তোলার অভিযোগ উঠেছিল। এছাড়াও কিছু বছর আগে অভিনেতা জিতু ও নবনীতার গাড়ির সঙ্গে একটি ট্রাকের বিবাদ বেঁধেছিল। তাতে অভিনেত্রীকে কটূক্তি করার অভিযোগও উঠেছিল। বিষয়টি বেলঘরিয়ার নিমতা থানায় জানিয়েছিল প্রাক্তন তারকা দম্পতি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক