অ্যাডিনোভাইরাস মোকাবিলায় ১০ দফা নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টার জন্য এআরআইতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাডিনো ভাইরাস (Adenovirus) সংক্রমণ রুখতে ১০ দফা নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর বৈঠকের পর এই নয়া নির্দেশিকা (Advisory) জারি করেছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে এআরআইয়ের (অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা এআরআই) চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। শুধু তাই নয় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টার জন্য এআরআইতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখতে হবে। এআরআইতে আক্রান্ত শিশুদের জন্য আলাদা ক্লিনিকের ব্যবস্থা করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সব হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এক জন শিশুরোগ বিশেষজ্ঞকে উপস্থিত থাকতে হবে। ওপিডি শেষ হয়ে গেলেও থাকতে হবে তাঁকে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, হাসপাতালের সুপারের সুপারিশ ছাড়া কোনও অসুস্থ শিশুকে সেখান থেকে রেফার করা যাবে না। যেখানে পাঠানো হচ্ছে, সেখানে শয্যা রয়েছে কিনা, তা আগে থেকে জেনে নিতে হবে। ভেন্টিলেটর-সহ শিশুদের যাবতীয় চিকিৎসা সামগ্রী মজুত রাখতে হবে। নজরদারি চালাতে হবে প্রতিদিন। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র রেসিডেন্ট-সহ জুনিয়র চিকিৎসকদেরও এই ক’দিন এআরআই আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োগ করতে হবে।

রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, করোনার জন্যে কেনা ভেন্টিলেটরগুলিকে শিশুদের জন্য ব্যবহার করা হবে। করোনার জন্য প্রস্তুত ওয়ার্ডগুলিকে জ্বর সর্দি কাশি নিয়ে আসা শিশু এবং মায়েদের জন্য ব্যাবহার করা হবে। সংক্রমণের পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার একটি এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করেছে। ১৮০০৩১৩৪৪৪ এই নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সাহায্য পাওয়া যাবে।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে