সুখবর! স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যে পাবেন চিকিৎসা

স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা ফুরিয়ে গেলেও যেকোনও সরকারি হাসপাতালে বিনামূল্যেই চিকিৎসা পরিষেবা পাবেন ওই পরিবার। ফলে সাধারণ মানুষের এক বড় আশঙ্কা দূর হল

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন একেকটি পরিবার। ফলে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল পরিবারের কোনও সদস্যের চিকিৎসা করাতে গিয়ে যদি ওই পাঁচ লক্ষ টাকা ফুরিয়ে যায় তবে কী উপায় হবে? এবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়ে দিলেন, চিন্তা নেই, স্বাস্থ্যসাথী কার্ডে টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যে পাওয়া যাবে চিকিৎসা পরিষেবা। তবে বিনামূল্যে মিলবে সরকারি হাসপাতালে চিকিৎসা। রবিবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই সুখবর জানিয়ে দিলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। পাশাপাশি তিনি জানান, কারা কারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন বা ভুয়ো কেউ এই সুবিধা পাচ্ছেন কিনা সেটা চিহ্নিত করতেই সরকারি হাসপাতালে বাধ্যতামূলক করা হয়েছএ স্বাস্থ্যসাথী কার্ড।

যারা চিকিৎসা করাচ্ছেন, তারা কোথায় থাকেন, তার তথ্য ভাণ্ডার তৈরি হবে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক অভিযোগ উঠছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও বেশ কয়েকবার এই অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের অনেক নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর আওতায় রোগী ভর্তি করতে অস্বীকার করছে। এই অভিযোগ পেয়ে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, যদি কোনও হাসপাতাল বা নার্সিংহোম এই কাজ করে তবে তিনি নিজেই সেই সংস্থার লাইসেন্স বাতিল করবেন।

এরজন্য স্বাস্থ্য কর্তাদের নজরদারি চালানোর নির্দেশ দিয়ে হেল্পলাইন নম্বরও চালু করতে বলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বড় হাসপাতালে হেল্পডেস্ক চালুর কথাও হয়েছে। এবার স্বাস্থ্য অধিকর্তা জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা ফুরিয়ে গেলেও যেকোনও সরকারি হাসপাতালে বিনামূল্যেই চিকিৎসা পরিষেবা পাবেন ওই পরিবার। ফলে সাধারণ মানুষের এক বড় আশঙ্কা দূর হল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর