‘ববিতা নয় চাকরি প্রাপ্য অনামিকা রায়ের’, দায়ের হল মামলা

আসলে চাকরি প্রাপ্য অনামিকা রায়ের, এই দাবি জানিয়েই দায়ের হল নতুন মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনি লড়াই করে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। এই বিদ্যালয়ে শিক্ষিকা পদে আগে নিযুক্ত ছিলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তবে আসলে চাকরি প্রাপ্য অনামিকা রায়ের, এই দাবি জানিয়েই দায়ের হল নতুন মামলা।

কলকাতা হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অঙ্কিতা অধিকারী বরখাস্ত হয়েছিলেন। তাঁর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। এবার মামলাকারী অনামিকা রায়ের দাবি, ওই পদে আসলে চাকরি পাওয়ার কথা তাঁর। এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামিকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি, জানা গিয়েছে ববিতার অ্যাকাডেমিক স্কোর আসলে ৩১। তবে তা লেখা ছিল ৩৩। তা সত্যি হলে সত্যি র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কথা ববিতার। অন্যদিকে, আইনি লড়াইয়ে আবারও নেমেছেন ববিতা। তাঁর দাবি, যা ঠিক তাই হোক। আপাতত, ববিতা সরকার এবং অনামিকা রায় দু’জনেই দ্বারস্থ আদালতের। এখন দেখার অনামিকার দায়ের করা মামলার শুনানিতে কী নির্দেশ দেয় আদালত। 

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং