রাজ্য থাকবে অখণ্ড, একুশের মঞ্চ থেকে বার্তা জিটিএ চেয়ারম্যানের

এদিন অনীত থাপা বলেন, যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন তিনি ‘দিদি’র সঙ্গেই কাজ করবেন। বললেন, উন্নয়ন হবে পাহাড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জয় বাংলা’ স্লোগান তুললেন জিটিএ (GTA) চিফ এক্সিকিউটিভ অনীত থাপা (ANIT THAPA)। ২১ জুলাই (21 JULY) মঞ্চে এসে তিনি বলেন, উত্তরে কোনও আলাদা রাজ্য হবে না। রাজ্য একটাই। নাম পশ্চিমবঙ্গ। এদিন তিনি বলেন, যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন তিনি ‘দিদি’র সঙ্গেই কাজ করবেন। বললেন, উন্নয়ন হবে পাহাড়ে।

উল্লেখ্য, জিটিএ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছে বিজিপিএম। চেয়ারম্যান পদে বসেছেন অনীত। কলকাতায় এসে অনীত থাপা শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE)। মুখ্যমন্ত্রী গিয়েওছিলেন সেই অনুষ্ঠানে। বলেছিলেন, ৪৫ জনের শপথগ্রহণ অনুষ্ঠানে বলেছিলেন ‘আমি পাহাড়ের দখল নিতে আসব না। ভালবাসতে আসব’। আবার অনীত থাপার শপথগ্রহণের তিনি তাঁকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

২১ জুলাই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনীত থাপা। এদিন তিনি বলেন, গত ২০১৭ সাল থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে চলছেন। এও বলেন, সংসদীয় রাজনীতিতে তিনি ‘দিদি’র সঙ্গে ৫ বছর ধরে আছেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই তাঁর জয় হয়েছে। এদিন তিনি বলে, হত ২০০৭ পর্যন্ত দেখানো হয়েছিল মিথ্যে স্বপ্ন। তবে তিনি এখন ‘দিদি’র সঙ্গে থেকে সৎ রাজনীতি দেখেছেন। বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকেই হবে পাহাড়ের উন্নয়ন। বলেন, কোনও পৃথক রাজ্য হবে না। পাহাড়ের মানুষ চায় শুধু শান্তি ও উন্নয়ন। 

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর