গার্ডেনরিচের ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার আরও একজন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনার ৪৩ ঘন্টা বাদে গার্ডেনরিচে দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তুপের নিচ থেকে আরও এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। উদ্ধারের পরেই ওই ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও উদ্ধার হওয়া ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গত রবিবার রাত বারোটা নাগাদ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের ফতেহপুরের ব্যানার্জিপাড়ায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ওই ভেঙে পড়া বহুতলের পাশে থাকা ঝুপড়ির বাসিন্দারা। রাতেই ধ্বংসস্তুপ সরিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালেই অসুস্থ শরীর নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের প্রতি শোক জ্ঞাপন করার পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন। এমনকি নিহত ও আহতদের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য ঘোষণা করেন। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওই নির্দেশের পরেই সংশ্লিষ্ট বোরোর ওই বোরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছিলেন। জামিল নামে এক ব্যক্তি ধ্বংসস্তুপের ভিতরে আটকে থাকতে পারেন বলে পুলিশকে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ওই ব্যক্তির সন্ধানে ধ্বংসস্তুপ সরিয়ে সন্ধান কার্য শুরু হয়। যদিও রাতে ধ্বংসস্তুপের নিচ থেকে যাকে উদ্ধার করা হয়েছে তিনি জামিল কিনা, তা স্পষ্ট নয়।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা