তৃণমূলে যোগদানের বিষয়ে জল্পনা তীব্র করলেন বিজেপির অর্জুন

তৃণমূলে যোগদানের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে বারাকপুরের বিজেপি সাংসদ তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে কংগ্রেসে যোগদানের বিষয়ে জল্পনা তীব্র করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে গিয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে ফিরেই ফের জল্পনা বাড়ালেন অর্জুন। তৃণমূলে যোগদানের বিষয়ে শুক্রবার তাঁকে প্রশ্ন করা হলে বারাকপুরের বিজেপি সাংসদ তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে।’ আর অর্জুনের এই মন্তব্য নিয়ে জোড়াফুল শিবিরে তাঁর যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র হয়েছে জল্পনা।

এর আগে পাটশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন অর্জুন। বুধবার ভাটপাড়া (Bhatpara) এলাকায় একটি প্রাচীন শিব মন্দিরের উদ্বোধনে অংশ নেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মন্দিরের উদ্বোধনের আগে তৃণমূল বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অংশ নেন বারাকপুরের বিজেপি সাংসদ। মন্দিরের অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন পুত্র পবন সিংও। গঙ্গার ঘাটে পবন সিং ও সোমনাথ শ্যামকে পুজো করতে দেখা যায়। তৃণমূল বিধায়কের সঙ্গে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে দেখে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় কানাঘুষো। জোরালো হয় দলবদলের জল্পনা। এর পর ফের শুক্রবার ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন তিনি। অর্জুন বলেন, ‘কাজ হলে সব ঠিক, না হলে ঠিক নয়।’

পাটশিল্পের দুরাবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে কেন্দ্রের মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এর পর দিল্লি থেকে ডাক আসে। দিল্লি গিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে সদ্য বৈঠক করেন বারাকপুরের বিজেপি সাংসদ। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের জল্পনা বাড়ালেন তিনি।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি