Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরভোটের গণনার জন্য পিছিয়ে গেল রাজ্য বাজেট

২ মার্চ রাজ্যে বাজেট অধিবেশনের আরম্ভের দিন ধার্যের কথা ছিল। কিন্তু ওইদিন রাজ্যের ১০৮ পুরসভার গণনা থাকার জন্য অনেক বিধায়কের অনুপস্থিতির সম্ভাবনা রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ মার্চ রাজ্যে বাজেট অধিবেশনের আরম্ভের দিন ধার্যের কথা ছিল। কিন্তু ওইদিন রাজ্যের ১০৮ পুরসভার গণনা থাকার জন্য অনেক বিধায়কের অনুপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩ তারিখ থেকে বারাণসী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মার্চের শুরুতেই নয় কিছুদিন পর রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে বিধানসভা সূত্রে। আগামী ৭ মার্চ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরু হচ্ছে। সেদিনই রাজ্যপাল জগদীপ ধনখড় প্রারম্ভিক ভাষণ দেবেন। যার পরই শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন।

নবান্নে অর্থ দফতরের তরফে একটি খসড়া তৈরি হয়েছে। যার ভিত্তিতে পরিষদীয় দফতর দিনটি নিশ্চিত করে রাজ্যপালের কাছে জানাবেন। তারপরেই রাজ্যপাল আনুষ্ঠানিক ঘোষণা করে রাজ্যের বাজেট অধিবেশনের দিন জানাবেন। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ রাজ্য বাজেট পেশ করা হতে পারে। সেই দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালন করবেন বলে অর্থদফতর সূত্রে জানানো হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে অর্থ দফতর তাই এই দায়িত্ব দিয়ে পালন করবেন। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশন কিন্তু একাধিক সমস্যা থাকার জন্য ও খোদ মুখ্যমন্ত্রীর ব্যস্ততার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিষদীয় দফতর।

এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৭ তারিখ অধিবেশন আরম্ভ হওয়ার কথা রয়েছে। আশা করব, রাজ্যপাল বিধি মেনে প্রয়োজনীয় নোটিস বা সমন জারি করবেন।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের