‘নিট ফল মাইনাস টু’, ইডির জেরা নিয়ে জবাব অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা নয় ঘন্টা জেরা শেষে বেরিয়ে এসেই কার্যত দুই ‘বিশ্বাসযোগ্যহীন’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিদ্রুপ ছুঁড়ে দিলেন তৃণংউল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, ‘তদন্তকারী অফিসারদের আমি কোনও দোষ দিচ্ছি না। ওঁরা ওঁদের কাজ করছেন। আগের দিন বলেছিলাম, ৮ ঘণ্টা জেরার নির্যাস হল শূন্য। আজ বলছি, ৯ ঘণ্টা জেরার নির্যাস হল মাইনাস টু। এর পরের দিন ডাকলে মাইনাস ফোর হয়ে যাবে। বার বার ডেকে সময় নষ্ট করছে। কাজের কাজ হচ্ছে না কিছুই।’

ইডির জেরা শেষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বাইরে সাংবাদিকদের সঙ্গে ঘন্টাখানেক খোলামেলাভাবে কথা বলেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর তাতে প্রতি পরতে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি শ্লেষ। এদিন তার সমনের পিছনে কেন্দ্রের মোদি সরকারের পরোক্ষ হাত রয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। পঞ্চায়েত নির্বাচনে ধুলো চাটার পরে ধূপগুড়ি উপনির্বাচনে গোহারা হেরেছে। আর তাই বদলা নিতে সমন করা হয়েছে।’ এদিন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় সমিতির বৈঠকের দিন তাঁকে তলবের পিছনেও রাজনৈতিক প্রতিহিংসা খুঁজে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। তাঁর কথায়, ‘মুম্বইতে শেষ যে বিরোধীদের বৈঠক হয়েছিল তাতে একটি বিরোধীদের কো-অর্ডিনেশন কমিটি গঠন হয়েছিল। ১৪ টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সেই কমিটি গঠন হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে সেই কমিটির সদস্য করা হয়েছিল। বেছে বেছে যেদিন সেই কমিটির বৈঠক আছে সেই দিন এজেন্সি দিয়ে আমাকে ডাকা হয়। অন্য কোন রাজনৈতিক দaলকে নিশানা না করে স্রেফ আমাকে নিশানা করা হলো। বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হয়েছে। কারণ, বিরোধী জোট গঠনের তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি সেটা টের পেয়েছে বিজেপি। আর তাই সেই প্রচেষ্টা রুখতে আমাকে এজেন্সি দিয়ে আজ ডাকা হল।’

বার বার তাঁকে জেরার নামে তলব করার পিছনে রাজনৈতিক হেনস্থা ছাড়া অন্য কোনও কারণ নেই বলে উল্লেখ করে অভিষেক বলেন, ‘সকাল এগারোটায় ইডি অফিসে এসেছি। আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, আমি যা যা জানি যা বলার কথা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। আমি এও বলেছি আপনারা আগামী দিনে যদি আবার প্রয়োজন হয়, আমাকে ডাকবেন। আমি আসব আবার। কিন্তু যদি ভাবেন যে ২৪ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টা কিংবা ৭২ ঘন্টা জেরা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড বিক্রি হয়ে যাবে, তা হবে না তা। একটা কথাই বলতে পারি বাংলার মানুষ তাদের মেরুদণ্ড দিল্লির নেতাদের কাছে বিক্রি করতে জানেনা। আত্মসমর্পণ করতে জানে না।’

নারদা কাণ্ডে ত‍ৎকালীন তৃণমূল নেতা তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যাওয়া সত্বেও কেন তাকে জেরা করা হল না সে প্রশ্ন তুলে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক যাদেরকে টিভির পর্দায় ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় তাদের জন্য হাইকোর্ট কখনও কিছু বলে না। কেন তাদেরকে ডাকা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন করে না। মহামান্য বিচারপতির কাছে আমার আবেদন, আমি যে স্বীকারোক্তি দিয়েছি তা এজেন্সিকে ডেকে অনুগ্রহ করে দেখুন। ইডিকেও বলছি, আজ যে বয়ান দিয়েছি, তা আদালতে জমা দেওয়া হোক।’

ফেলুদা ও জটায়ুর প্রসঙ্গ টেনে ইডি-সিবিআইকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘ইডি আর সিবিআই-এর তদন্ত হল জটায়ুর মতো। তারা আগে থেকে অপরাধী ঠিক করে নেয়।তাদের ওপর অপরাধ চাপিয়ে দেওয়া হয়।’ লিপস অ্যান্ড বাউন-ডে শিক্ষক নিয়োগ দুর্নীতির দশ পয়সাও ঢোকেনি বলে দাবি করেন অভিষেক।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির