কলকাতার জনবহুল এলাকায় এটিএম লুঠ! তদন্তে পুলিশ

সাত সকালেই চাঞ্চল্য সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায়। আস্ত এটিএম ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ট্রপিক্যাল মেডিসিন এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই চাঞ্চল্য সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায়। আস্ত এটিএম ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ট্রপিক্যাল মেডিসিন এলাকায়। সূত্রের খবর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের উল্টোদিকে থাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম রাস্তার ওপরেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আর সাত সকালেই সেই দৃশ্য দেখে চক্ষুচড়ক গাছ হয়েছে এলাকাবাসীর। শনিবার গভীর রাত পর্যন্ত যে এটিএমটি সুরক্ষিত ছিল, সেটি মাঝরাতে কীভাবে এমন অবস্থা হল? ঘটনাস্থলে এসেছে বৌবাজার থানার পুলিশ।

গোটা এটিএমটি লণ্ডভন্ড ও টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। রাস্তার উপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটিএমের ভাঙা অংশ। যদিও এটিএমের ভিতর থেকে কিছু খোয়া গ্যাছে কিনা কিংবা টাকা লুঠ হয়েছে কিনা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে বৌবাজার থানার পুলিশ। এই বিষয়ে মুখ খোলেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু এমন জনবহুল এলাকায় এটিএম লুঠের ঘটনায় চিন্তিত এলাকাবাসী। জানা গিয়েছে, আচমকাই মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় এলাকাবাসীরা দেখতে পান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই বৌবাজার থানায় খবর দেন এলাকাবাসীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনুমান, দুষ্কৃতিরাই এটিএম লুঠের জন্য এসেছিল কিন্তু তা না করতে পারায়, গোটা মেশিনটি ভেঙে টাকা লুঠের চেষ্টা করেছে। তাতে সফল হয়েছে কিনা পরবর্তীতে জানা যাবে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী