একজন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে চলছে বেহালার সরকারি প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন স্থানীয়রা

খাস কলকাতায় এক সরকারি প্রাথমিক স্কুলের বেহাল দশার ছবি সামনে এল। স্কুলে অফিসঘর, ক্লাসরুম, সে সব ঘরে চেয়ার, টেবিল সব রয়েছে। কিন্তু নেই শিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের জমানা থেকেই রাজ্যে সরকারি স্কুলগুলির খারাপ দশা। কোনও স্কুলে ছাত্র বেশি থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক, আবার কোথাও শিক্ষক থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণে পড়ুয়া। সেই কারণে সরকারি স্কুলে সন্তানদের ভর্তি করাচ্ছে না অভিভাবকেরা। তাই ইংরেজি মিডিয়াম স্কুলগুলির চাহিদা বাড়ছে জনসাধারণের মধ্যে। যদিও ক্ষমতায় আসার পরেই বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিশেষ মনোনিবেশ দিয়েছে বিজেপি সরকার। এবার খাস কলকাতায় এক সরকারি প্রাথমিক স্কুলের বেহাল দশার ছবি সামনে এল। স্কুলে অফিসঘর, ক্লাসরুম, সে সব ঘরে চেয়ার, টেবিল সব রয়েছে। কিন্তু নেই শিক্ষক। শ্রেণিকক্ষে রয়েছে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, কিন্তু নেই ছাত্র বা ছাত্রী। দিনের পর দিন এভাবেই চলছে এই প্রাথমিক বিদ্যালয়টি। যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। একগুচ্ছ ধুলো জমেছে ফ্যানে।

পূর্বতন সরকারের আমলেই সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্নীতির জালে আটকে গিয়েছে শিক্ষক নিয়োগ। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজারের এসএলএসটি শিক্ষক নিয়োগ প্যানেল। নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন পূর্বতন সরকারের একাধিক মন্ত্রী। যারা অযোগ্য, টাকা দিয়ে সরকারি চাকরি পেয়েছেন, তাঁদের তো চাকরি গিয়েছেই, তাঁদের সঙ্গে সঙ্গে চাকরি খুইয়েছেন যোগ্যরাও। সেই কারণে সরকারি স্কুলগুলিতে নেই পর্যাপ্ত শিক্ষক। পঠনপাঠনের হতশ্রী দশায় একে একে স্কুল ছাড়ছে পড়ুয়ারা। সামান্য সংখ্যক শিক্ষক নিয়ে চলছে সরকারি স্কুলগুলি। বেহালার রায়বাহাদুর রোডের বেহালা আদর্শ শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়ার সংখ্যা মাত্র একজন, আর শিক্ষকও রয়েছেন মাত্র একজন। স্কুলের এই অবস্থায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পঠনপাঠনের পরিবেশ কার্যত নেই। প্রতিদিন সকাল ১০টা নাগাদ একজন শিক্ষক স্কুলে যান এবং কয়েক ঘণ্টা থাকার পর বাড়ি চলে যান। রয়েছে মাত্র একজন ছাত্র। মিড ডে মিলের জন্যে স্কুলে আসে সে। এখন স্থানীয় বাসিন্দাদের সরকারের কাছে দাবি, স্কুলটি যাতে নতুন করে সেজে ওঠে, উন্নত পরিকাঠামো তৈরি করা হয়। নিয়মিত পঠনপাঠনের ব্যবস্থা করা হয়। তাহলে এলাকার ছেলে-মেয়েরা আবার এই স্কুলে যেতে পারবে।

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

লভ্যাংশের ১০ শতাংশ দাবি! ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার আসল কারণ জানালেন প্রযোজক

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পলাতক অভিযুক্ত

ফোর্ট উইলিয়ামে বড়সড় দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা বেপরোয়া গাড়ির

৮ যাত্রীকে নিয়ে আলাস্কায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শুরু উদ্ধার অভিযান

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর