বঙ্গ বিজেপিতে পালিত হল মহাত্মা গান্ধির মৃত্যুদিন! কটাক্ষ তথাগতের

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় জানিয়েছেন, ‘মহাত্মা গান্ধির মৃত্যুদিন পালনের আয়োজন বিজেপি-র পরম্পরা নয়। বর্তমান বিজেপি কী করে, আর কী করে না তা বোঝা মুশকিল। তবে আমার আমলে এ সব হয়নি। এটা দলের পরম্পরা ভঙ্গ বলেই আমি মনে করি।’ যদিও রাহুল সিনহা এই ঘটনায় সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বিরোধীরা বরাবরই পদ্মশিবিরকে গডসেপন্থী বলে উল্লেখ করে এসেছে। মোদি জমানায় সেই কটাক্ষ অনেকটাই বেড়ে গিয়েছে। অথচ সেই মোদির জমানাতেই শুরু হল বঙ্গ বিজেপিতে মহাত্মা গান্ধির মৃত্যুদিন পালনের পালা। রবিবার ৩০ জানুয়ারি, জাতির জনকের মৃত্যুদিন। এদিনই প্রথমবার বঙ্গ বিজেপির কার্যালয়ে পালিত হল মহাত্মা গাঁধীর মৃত্যুদিন। শুধু পালিত হওয়াই নয়, বঙ্গ বিজেপি এইদিনটিকে ‘বলিদান দিবস’ হিসাবেও পালন করছে। কিন্তু এবার সেই মহাত্মা গান্ধির মৃত্যুদিন পালন নিয়েই এবার বিজেপিকে কটাক্ষ হানতে ছাড়লেন না তথাগত রায়। সাফ জানালেন, গান্ধিজির মৃত্যুদিন পালনের আয়োজন বিজেপি-র পরম্পরা নয়।

১৯৪৮ সালের এই দিনেই নাথুরাম গডসের হাতে নিহত হন জাতির জনক। গডসে ছিলেন আরএসএসের সদস্য। আর সেই আরএসএস-ই হল বিজেপির প্রাণশক্তি। তাই বিজেপিতে কোনও কালেই গান্ধির মৃত্যুদিন পালনের হিড়িক ছিল না। কিন্তু মোদি জমানায় খোলনলচে বদলে যাচ্ছে বিজেপির। সেই বদলের ছবিই ধরা পড়েছে বঙ্গ বিজেপির কার্যালয়ে। সেখানে এদিন পালিত হয়েছে মহাত্মা গান্ধির মৃত্যুদিন। একই সঙ্গে লক্ষ্যণীয় বিজেপিতে দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যদিনকেই ‘বলিদান দিবস’ হিসাবে এতদিন ধরে পালন করা হত। এবার মহাত্মা গান্ধির মৃত্যুদিনকে সেই ‘বলিদান দিবস’ হিসাবে এখন চিহ্নিত করা হল। আর এও ঘটনার জেরেই এখন প্রশ্ন উঠেছে, মোদির হাত ধরে বিজেপি কী শ্যামাপ্রসাদের আবেগ থেকে সরে এসে কংগ্রেসের মতো গান্ধিপন্থী হয়ে উঠতে চাইছে?

এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় জানিয়েছেন, ‘মহাত্মা গান্ধির মৃত্যুদিন পালনের আয়োজন বিজেপি-র পরম্পরা নয়। বর্তমান বিজেপি কী করে, আর কী করে না তা বোঝা মুশকিল। তবে আমার আমলে এ সব হয়নি। এটা দলের পরম্পরা ভঙ্গ বলেই আমি মনে করি।’ যদিও বঙ্গ বিজেপির অপর এক প্রাক্তন সভাপতি রাহুল সিনহা এই ঘটনায় সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেছেন। তাঁর দাবি, ‘বর্তমান কেন্দ্রীয় সরকার গাঁধীজির নির্দেশিত পথে এগোচ্ছে। গাঁধীজির স্বপ্ন সফল করতেই নরেন্দ্র মোদি গ্রামোন্নয়ন থেকে স্বচ্ছ ভারতের মতো প্রকল্প নিয়েছেন। দেশজুড়ে গান্ধিজির জন্মজয়ন্তি পালনের কর্মসূচি নেয় বিজেপি। গত কয়েক বছর ধরে ওই দিনে বিজেপি নেতা, কর্মীরা খাদির বস্ত্র কেনার কর্মসূচি পালন করে আসছে। গান্ধিজির জন্মজয়ন্তি পালন করলে মৃত্যুদিনে শ্রদ্ধা জানাতে সমস্যা কোথায়। বিজেপি-ই একমাত্র দল যারা জাতির জনকের দেখানো পথের একমাত্র অনুগামী। গান্ধিজির প্রতি বিজেপির শ্রদ্ধা কোনও দিন কম ছিল না, এখনও নেই।’ 

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য