মৃত্যু নিয়ে রাজনীতি নয়, গুজরাতে সেতু বিপর্যয়ে মানবিকতার বার্তা মমতার

মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয় বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সেতু বিপর্যয়ের বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয় বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি।

বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে বুধবার চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বিমানবন্দরে। সেখানে মোরবি সেতু বিপর্যয় নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘অসম্পূর্ণ সেতুকে সম্পূর্ণ বলে দেখিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এর জন্য সুপ্রিম কোর্টের অধীনে বিচারবিভাগীয় কমিশন হওয়া উচিত। এর বেলায় কেন ইডি সিবিআই দেখছে না?’ একইসঙ্গে গুজরাতে মোরবিতে ঘটনাস্থলে যাওয়া প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু গেলেই বলবে রাজনীতি করার জন্য এসেছে। আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই যাব। কিন্তু নির্বাচন জরুরি নয়, মৃতদের পাশে দাঁড়ানো আগে দরকার।’

প্রসঙ্গত ২০১৬ সালে কলকাতার পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। এটা রাজ্যবাসীর উদ্দেশে ঈশ্বরের বার্তা।’ মানুষের মৃত্যু নিয়ে এমন মন্তব্য পছন্দ করেননি সাধারণ মানুষ। অসৌজন্যের রাজনীতি বলে সরব হয়েছিলেন অনেকে। কিন্তু সেই মোদির রাজ্য গুজরাতে এমন দুর্ঘটনা নিয়ে পাল্টা তোপ না দেগে মানবিক বার্তা দেওয়ায় সৌজন্যের নজির তৈরি হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য রবিবার সন্ধ্যায় গুজরাতের (Gujarat) মোরবিতে মাচ্ছু নদীতে সেতু ভেঙে প্রাণ গিয়েছে বহু মানুষের। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। মোদির রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই বিপর্যয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে