আবারও ২ লক্ষ অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ, নজরে PMGAY

আবাস প্লাস যোজনার সাড়ে ৪ লক্ষ অভিযোগের মধ্যে আবার ২ লক্ষেরও বেশি অভিযোগ নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় আবাস যোজনা(PMGAY) প্রকল্পের টাকা আটকে দিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। কেননা অভিযোগ উঠেছে বাংলার(Bengal) বুকে এই প্রকল্পের ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। সেই সংক্রান্ত বিস্তর অভিযোগও জমা পড়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে। সেই কারণেই মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে আবাস প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন এই প্রকল্পের জন্য টাকা ছাড়া হবে না। এই অবস্থায় কাড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকারও(West Bengal State Government)। আবাস প্লাস যোজনার সাড়ে ৪ লক্ষ অভিযোগের নিষ্পত্তি আগেই করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। কিন্তু তার মধ্যে আবার ২ লক্ষেরও বেশি অভিযোগ নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হল। সব জেলাতেই আবাস প্লাস সংক্রান্ত বহু অভিযোগ আরও একবার যাচাই করার দরকার বলে মনে করছে নবান্ন। এই সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট স্পষ্ট নয় বলেই নতুন করে পরীক্ষার পর ফের রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন বাংলা থেকে পালাতে চাইছেন ‘বাংলার জামাই’ আলুওয়ালিয়া

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এর আগেই মুখ্যমন্ত্রীর দফতরে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগগুলি জমা পড়েছিল। দেড় মাসের মধ্যে তা নিষ্পত্তি করে ফেলেছিল রাজ্যের পঞ্চায়েত দফতর। তবে সিংহভাগই যেহেতু আবাস নিয়ে এসেছিল, তাই ব্লকগুলি সতর্কভাবে কাজ করেছে। কিন্তু সব কিছু বিবেচনা করে নবান্নের মনে হয়েছে, এই সাড়ে ৪ লক্ষের মধ্যে অন্তত ২ লক্ষ ৪৩ হাজার অভিযোগের নিষ্পত্তি সঠিকভাবে হয়নি। তাই আবারও তা খতিয়ে দেখতে বলা হয়েছে ব্লকগুলিকে। আবাস প্লাসে উপভোক্তাদের অযোগ্য বলে বাতিল করার কারণ আরও পরিষ্কারভাবে উল্লেখ করতে বলা হয়েছে। কিছু ক্ষেত্রে সেটা ছিল না বলে দাবি শীর্ষ কর্তাদের। পঞ্চায়েত দফতর থেকে ব্লকগুলিকে আরও নিখুঁতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে এই সংক্রান্ত সর্বাধিক অভিযোগ এসেছিল। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার ৫০ হাজারের কাছাকাছি অভিযোগ নিষ্পত্তি করেছেন আধিকারিকরা।  

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই