পরিবহণে ওয়েভার স্কিম, বাংলার রাজকোষে ১৬৫ কোটি

রাজ্যের পরিবহণ দফতরের ওয়েভার স্কিমের দৌলতে ১৬৫ কোটি টাকা ঢুকে গেল বাংলার কোষাগারে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই চালু হয় এই স্কিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বাংলা বছরের শুরুর আগেই ১৬৫ কোটি টাকা(165 Crore Rupees) ঢুকে গেল বাংলার কোষাগারে(Bengal Treasury)। সৌজন্যে রাজ্যের পরিবহণ দফতরের(West Bengal State Transport Department) ওয়েভার স্কিম(Waiver Scheme)। রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ ওয়েভার স্কিম চালু করেছিল পরিবহণ ক্ষেত্রে। রাস্তায় চলা বিভিন্ন রকমের গাড়ির বিবিধ বকেয়া সুদ ও জরিমানার ওপর এককালীন ছাড়ের সুযোগ নিয়ে গাড়ির মালিকেরা যাতে কর প্রদানে এগিয়ে আসেন সেই লক্ষ্যেই তা চালু করা হয়েছিল। দেখা গেল সেই সুযোগ নিতে গাড়ির মালিকদের মধ্যে উৎসাহও বেশ ছড়িয়ে পড়ে। আর তার সুবাদেই ১৬৫ কোটি টাকা ঘরে তুলল রাজ্য সরকার। গাড়ির মালিকদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই বকেয়া জমার প্রক্রিয়া জারি ছিল। যদিও রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের একাংশের দাবি, কর ছাড়ের এই স্কিম থেকে আরও বেশি পরিমাণ টাকা আসার প্রত্যাশা ছিল।    

এই ওয়েভার স্কিল প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘বাংলার রাজপথে বৈধ কাগজপত্র নিয়ে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির দৌড় নিশ্চিত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাড়ির মালিকদের বকেয়া সুদ কিংবা জরিমানা থেকে রেহাই দিতে ছুটির দিনগুলিতেও দফতরের কর্মী-অফিসাররা কাজ করেছেন। রাজ্যের প্রায় আড়াই লাখ গাড়ি বকেয়া কর, মেয়াদ উত্তীর্ণ সার্টিফিকেট অব ফিটনেস কিংবা পারমিট আপ টু ডেট করানো হয়েছে। গাড়ির মালিকদের তরফে এই ওয়েভার স্কিমে ব্যাপক সাড়া মিলেছে।’ অন্যদিকে রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের একাংশের দাবি, এই স্কিম থেকে আরও বেশি পরিমাণ টাকা আসার প্রত্যাশা ছিল। কিন্তু ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সিদ্ধান্ত ঘিরে মালিকদের একাংশের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তাই ১০ থেকে ১২ বছরের বেশি পুরনো গাড়ির মালিকরা এই স্কিমে তেমন একটা আগ্রহ দেখায়নি। ১০ বছরের নীচে বয়সি গাড়ি থেকেই ১৬৫ কোটি লক্ষ্মীলাভের বড় অংশ এসেছে।

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু