কেন্দ্রের NSWS Portal-এ যোগ দিল বাংলা, খুশ মোদি

শিল্পবাণিজ্যের জগতে মোদির পাশে দাঁড়িয়েছেন মমতা। কেন্দ্রের NSWS Portal-এ যোগ দিল বাংলা। মোট ৪৭টি প্রশাসনিক ছাড়পত্র পাওয়া যাবে এখানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির(Narendra Modi) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নাহ রাজনীতির মঞ্চে নয়। শিল্পবাণিজ্যের জগতে মোদির পাশে দাঁড়িয়েছেন মমতা। আন্তর্জাতিক বিনিয়োগ টানতে কোন দেশে প্রশাসনিক তৎপরতা কতটা, তার বিচার করে বিশ্ব ব্যাঙ্ক। Ease of Doing Business’র ওপরে Ranking চালু করেছে World Bank। ভারত(India) যাতে সেই তালিকার প্রথম সারিতে আসতে পারে, তার জন্য শিল্প সংক্রান্ত সিঙ্গল উইন্ডো(National Single Window System) ব্যবস্থা চালু করে কেন্দ্র। সেই NSWS Portal বেশ কয়েক বছর হল চালু হয়েছে। কিন্তু তারপরেও দেশের একাধিক রাজ্য সেই পোর্টাল থেকে মুখ ঘুরিয়ে ছিল। তাতে অস্বস্তি বাড়ছিল মোদি সরকারেরও। সেই অস্বস্তি কিছুটা কেটেছে তাতে বাংলা যোগ দেওয়ায়। কেননা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে সব রাজ্যকে ওই পোর্টালের অওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাও এবার কেন্দ্রের ওই পোর্টালে অন্তর্ভুক্ত হল। সূত্রে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের যোগদানে খুশিই হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন গ্রামোন্নয়ন প্রকল্পের ৯৭৯ কোটি টাকা বাংলাকে দিল মোদি সরকার

কেন্দ্রের এই পোর্টালে বাংলা যোগ দেওয়ায় এবার বাংলায় বিনিয়োগ বা শিল্প ও বাণিজ্য করার ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র এখান থেকেই পাওয়া যাবে। মোট ৪৭টি প্রশাসনিক ছাড়পত্র পাওয়া যাবে এখানে। সেই তালিকায় আছে ফ্যাক্টরি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত আবেদন, জলের সংযোগ, চুক্তিভিত্তিক কর্মীনিয়োগ সংক্রান্ত লাইসেন্স, প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন, মোবাইল টাওয়ার সংক্রান্ত ছাড়পত্র, বয়লার রেজিস্ট্রেশন, ব্র্যান্ড ও লেবেল রেজিস্ট্রেশন, লিগাল মেট্রোলজি বা ওজন ও পরিমাপক ব্যবস্থা সংক্রান্ত লাইসেন্স প্রভৃতি। পরিষেবার সংখ্যা পরবর্তীকালে বাড়তে পারে বলে নবান্ন সূত্রের খবর। কেন্দ্রীয় পোর্টালটিতে পশ্চিমবঙ্গকে চিহ্নিত করা হয়েছে বিখ্যাত দার্জিলিং চায়ের রাজ্য হিসেবে। বলা হয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক রাজ্য বাংলা। যেহেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যও এই কেন্দ্রীয় পোর্টালে অংশ নিয়েছে, তাই প্রত্যেক রাজ্য সরকারকেই সুযোগ দেওয়া হয়েছে নিজের রাজ্যকে তুলে ধরার জন্য। বাংলায় শিল্পপতিরা কেন বিনিয়োগ করবেন, সেই বিষয়ে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বার্তা দিতে পারেন, তার ব্যবস্থাও রাখা হয়েছে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেমে।

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?