২৫ নভেম্বরের আগে কলকাতায় শীত দূর অস্ত, জানাল আবহাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ নভেম্বরের আগে কলকাতায় শীত আসছে না। ভোরের দিকে সামান্য হিমেল পরশ অনুভব হতে পারে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাবে। ভারবে তাপমাত্রা। বৃষ্টি বা দুর্যোগের এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই বঙ্গে।আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক ওয়েদার থাকবে। কয়েকটি জেলায় সামান্য কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে কোনো রকম ওয়েদার সিস্টেম নেই। যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। এই সময় শুধুমাত্র উত্তর-পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে হাওয়া ঢুকছে আমাদের রাজ্যে।

নভেম্বরের ২৫ তারিখের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে শীতের তেমন কোন সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে(Bay Of Bengal) একটা সিস্টেম তৈরি হচ্ছে এই সিস্টেম নিয়ে পশ্চিমবঙ্গের কোন চিন্তার কারণ নেই । এই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গে কোনরকম বৃষ্টিপাতের সম্ভব নেই। শুধুমাত্র তামিলনাড়ু ও শ্রীলঙ্কাতে এই সিস্টেম ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রেও শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুর, কালিম্পং, মালদা এই জেলাগুলিতে দু – এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দিল্লির মৌসুম ভবন জানিয়ে দিয়েছে এ বছর বর্ষা যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনের তুলনায় বেশি হয়েছে তাই। শীতের কামড় যথেষ্ট প্রখর হবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। কলকাতাতেও(Kolkata) শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। তবে বড় দিন এবং নিউইয়স্ডেতে শীত অনুভব করবে কলকাতায় এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের