দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের সর্তকতা, রবিবার থেকে শুরু হবে ঝড়-বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম চরমে ও সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন,বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে মঙ্গলবার ঝড় – বৃষ্টির সম্ভাবনা।বুধবার পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ এই সাত জেলাতে তাপপ্রবাহের মত পরিস্থিতি। কলকাতা (Kolkata)সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে।

বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় তা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।পুরুলিয়া, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তি চরমে উঠবে।শুক্রবারে গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ(South Bengal)। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে।

শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ এই সাত জেলাতেই বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে, মালদা সহ তিন জেলাতে। শনিবার পশ্চিমের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে রাজ্যের সব জেলাতেই। সাময়িক মিলবে কিছুটা স্বস্তি।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র