২২ মে’র মধ্য তৈরি হবে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি হরিয়ানা ,উত্তরপ্রদেশ, বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ- এর উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ দাশ এই খবর জানান। তিনি বলেন,সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে কালবৈশাখীর পরিস্থিতি। এই চার জেলার দু- এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে।

কলকাতা,(Kolkata) হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।মঙ্গলবার পশ্চিমের জেলা সহ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে সম্ভাবনা। এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার এর মধ্যে প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সপ্তাহ জুড়ে। তাপমাত্রার বড়সড় ও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে।সোমবার উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সর্তকতা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বাইশে মে নাগাদ। এই সিস্টেম আরো শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে। তবে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) আগামী পাঁচ দিনে এরকম কোন সিস্টেমের কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে মে মাস এই ধরনের সিস্টেম ডেভেলপ করার প্রবণতা থাকে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের