বৃহস্পতিতে উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি, দুঃসংবাদ শোনাল আবহাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়।মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায়।এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে। উত্তরবঙ্গের(North Bengal) কালিম্পং এ অতি ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি। তবে বৃহস্পতিবার পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে।

দক্ষিণবঙ্গে(South Bengal) বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি  ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা(Kolkata) সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বুধবার কালিম্পং – এ অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, দার্জিলিং এবং মালদা জেলাতে হতে পারে।বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে।রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?