Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরভোট নিয়ে জেলাশাসকের ডাকা সর্বদল বৈঠক বয়কট বিজেপির

আসন্ন কলকাতা পুরভোটে জেলা শাসকের ডাকা সর্বদল বৈঠক বয়কট করল বিজেপি। সোমবার পুরসভার ভোটের নানা বিষয় নিয়ে আলিপুরে সর্বদল বৈঠক ডেকেছিল জেলা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কলকাতা পুরভোটে জেলাশাসকের ডাকা সর্বদল বৈঠক বয়কট করল বিজেপি। সোমবার পুরসভার ভোটের নানা বিষয় নিয়ে আলিপুরে সর্বদল বৈঠক ডেকেছিলেন জেলাশাসক পি উল্গানাথান। বিজেপির অভিযোগ পুরসভার ভোটে সর্বদল বৈঠক ডাকার কথা রাজ্য নির্বাচন কমিশনের কিন্তু জেলাশাসক কীভাবে সেই বৈঠক ডাকেন? সেই দাবি জানিয়ে সর্বদল বৈঠক বয়কট করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এছাড়াও তারা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে কমিশনের কোনও ভূমিকা না দেখানোয় এই বৈঠক বয়কট করে রাজ্য বিজেপির নেতারা।

যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের এক্তিয়ার রয়েছে পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডাকার। বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে বিভিন্ন জেলার জেলাশাসকরা নিরাপত্তার খতিয়ান জানাতে সেই জেলার সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে সর্বদল বৈঠক করে। কলকাতা পুরসভার ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনার একটা অংশ রয়েছে। তাই ক্ষমতা বলেই এই সর্বদল বৈঠক ডেকেছিলেন জেলাশাসক পি উল্গানাথান। সোমবার আলিপুরে এই বৈঠকে বিজেপি বাদে হাজির ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

মূলত পুরভোটে নিরাপত্তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। বিরোধী দলের তরফে পুরভোটের পর্যাপ্ত নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটের আর্জি জানানো হয়। যদিও সকল দলকেই আশ্বস্ত করেন জেলাশাসক। যদিও বিজেপি নিজেদের অনৈতিক দাবিতেই আটকে থাকেন ও সর্বদলীয় বৈঠক বয়কট করেন। বিজেপির তরফে এই বৈঠক প্রসঙ্গে জানানো হয়, সাধারণত আইনশৃঙ্খলা নিয়ে যদি কোনও বৈঠক হয় তাহলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসেই হওয়া উচিৎ। তারা একাধিকবার দাবি করেছে, যাতে এই বৈঠক কমিশনের দফতরে হয়। তাতে সমস্ত দল মন খুলে তাদের অভিযোগ জানাতে পারবে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি