জ্বালানি সঙ্কট! ব্রিগেডে সমর্থকদের খাবার নিয়ে চিন্তিত গেরুয়া শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কয়েকদিন পরেই প্রকাশিত হতে চলেছে নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সভায় যোগ দিতে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে জেলা থেকেও আসছেন কর্মী-সমর্থকরা। কিন্তু তাঁদের জন্য কী ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি? সমর্থকদের খাবারের জোগান কিভাবে দেওয়া হবে তাই বুঝে উঠতে পারছেন না বিজেপি নেতৃত্ব। এই বিষয়টি নিয়েই খোঁজ রাখছেন কেন্দ্রীয় নেতারা। বলা হয়েছে, যদি প্রয়োজন হয় এলপিজি গ্যাস সিলিন্ডারের পরিবর্তে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। জ্বালানি অপচয় করে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে রাজি নয় গেরুয়া শিবির। এক কথায় বিজেপি এখন উভয় সঙ্কটে।

প্রধানমন্ত্রীর সভায় কর্মী সমর্থকরা আসবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাদের জন্য কোনও ব্যবস্থা না রাখা হলে দলের নিম্নস্তরে ক্ষোভের সঞ্চার হতে পারে। আবার বিশেষ কোনও ব্যবস্থা করা হলে বিরোধীরা বিষয়টাকে হাতিয়ার করতে পারে। জ্বালানির কোনও সঙ্কট নেই বলে যতই বড় বড় কথা বলা হোক না কেন, পরিস্থিতিটা আলাদা তা বলার অপেক্ষা রাখে না। 

দূর দূর থেকে আসা কর্মী সমর্থকদের জন্য ব্রিগেডে আলাদা করে রান্নার ব্যবস্থা করা হবে সেটাই স্বাভাবিক। রান্না করা না হলেও খাবারের ব্যবস্থা তো করতে হবেই। দুই ক্ষেত্রেই জ্বালানির প্রয়োজন। এই পরিস্থিতিতে চরম সঙ্কট যে রয়েছে তা জানে। ব্রিগেডে হাজির হওয়া কর্মী-সমর্থকদের খাবার না দেওয়া গেলে একটা জায়গায় কোনঠাসা হতে হবে তা মানছে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি সেটাই এখন দেখার। জানা গিয়েছে, তিনভাগে ভাত, ডাল এবং সবজি পরিবেশন করা হচ্ছে। 

অন্যদিকে, মোদির ব্রিগেড সভার আগেই শহরে গো ব্যাক পোস্টার। মোদির সভার আগের রাতে শুক্রবার শহর জুড়ে পোস্টার পড়েছে। স্লোগানের সঙ্গে লেখা ‘গো ব্যাক মোদী’। পাশাপাশি বাংলার বকেয়া নিয়েও লেখা রয়েছে। 

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর