আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের জবাব তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর কান্ডে সিবিআই এর উপর অনাস্থার অভিযোগ নিয়ে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল তিলোত্তমার বাবা-মা। এবার সেই ডাকে সাড়া দিল হাই কোর্ট। আরজি কর নিয়ে অবস্থান জানাতে হবে সিবিআইকে,স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আরজি কর কান্ডে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ওই মামলা সংক্রান্ত নথি হাই কোর্টে পেশ করতে হবে সিবিআইকে। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরজি কর কাণ্ডে তিলোত্তমার বাবা-মা আদালতে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন।সেই সঙ্গে জানিয়েছেন, সিবিআইয়ের তদন্তে তাঁদের কোনও আস্থা নেই।বিচার প্রক্রিয়ায় অনেক খুঁত রয়েছে।সিবিআই তদন্তে তাঁদের কোনও আস্থা নেই। আর বিশ্বাস রাখতে পারছেন না তাঁরা। আর কবে বিচার পাবে তাঁদের মেয়ে ?

প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আরজি করের ওই মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতিই জানতে চান, কত দিনে বিচারপ্রক্রিয়া শেষ হবে? সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা আদালতে জানান, ‘দ্রুতই বিচারপ্রক্রিয়া শেষ হবে। সিবিআই যথাসাধ্য চেষ্টা করছে।’

অন্যদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও জানান, ‘নিম্ন আদালতে প্রায় প্রতি দিন বিচারপ্রক্রিয়ার শুনানি হচ্ছে। শীর্ষ আদালত আগেই এই মামলার শুনানিতে সিবিআইকে বলেছিল, নির্যাতিতার পরিবারের সঙ্গে যেন যোগাযোগ রাখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু সিবিআই তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন না।’

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র