৯ অগস্টের নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯ অগস্ট আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণ হতে চলেছে। সেই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করে মৃত তরুণী চিকিৎসক পড়ুয়ার বাবা মা। সেই অভিযান হলে জনজীবন প্রবলভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অজুহাতে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হাওড়ার এক বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মূলত নবান্ন অভিযান আটকাতেই ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল এই মামলা। অবশেষে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার হবে মামলার শুনানি। যদিও ৯ অগস্ট নবান্ন অভিযান আটকাতে এই প্রথম মামলা দায়ের হল আদালতে তা নয়। এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ীরা।

হাওড়ার ওই ব্যক্তি যিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাঁর যুক্তি নবান্ন অভিযান হলে সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। নবান্নে অভিযান চালানো হচ্ছে বলে তো অফিস-কাছারি বন্ধ থাকবে না। অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে। তাই যারা নিত্যযাত্রী তারা তো বটেই, পাশাপাশি ওই সময় স্কুল থেকে ফেরে ছোট ছোট পড়ুয়ারা। অভিযানের ফলে সেই সব শিশুদের প্রচুর ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই নবান্ন অভিযান বাতিল করা প্রয়োজন। এই কারণেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে একটি মামলা দায়ের করা হয়। বুধবার সেই সিঙ্গেল বেঞ্চেই হয়েছে মামলার শুনানি। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে দ্বিতীয় জনস্বার্থ মামলার শুনানি রয়েছে।

আরজি কর হাসপাতাল কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটার পর কলকাতা দেখতে ছিল প্রতিবাদের এক ভিন্ন রূপ। মৃতের স্বজন, পরিবারের আক্রোশ ক্রমে রূপান্তরিত হয়েছিল নাগরিক আন্দোলনে। ৯ অগস্ট ওই চিকিৎসক পড়ুয়ার মৃত্যুদিন, সেই দিনই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তরুণীর বাবা মা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনিও এই মিছিলে অংশ নেবেন। পাশাপাশি তিনি অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদেরও অনুরোধ করেছেন দলীয় পতাকা ছেড়ে এই অভিযানে অংশ নিতে। এই অভিযানে রাজনৈতিক নেতারা থাকবেন, সেই জন্য এই মিছিলে অংশ নিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত