সারদার নথি চুরি মামলায় তদন্ত করবে রাজ্য পুলিশ: হাইকোর্ট

সারদার নথি চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত জানিয়ে দেয়, এই মামলার তদন্ত করবে রাজ্যের পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদার নথি চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, এই মামলার তদন্ত করবে রাজ্যের পুলিশ। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

প্রসঙ্গত সারদা চিট ফান্ড মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতের নির্দেশেই সারদা-কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। সারদার নথি চুরি হয়ে গিয়েছে এই অভিযোগ তুলে নিয়ে কাঁথি থানায় মামলা দায়ের হয়েছিল। সেই চুরির তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল আদালতে। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। আদালতে মামলাকারী দাবি করেন, একই মামলায় দু’টি সমান্তরাল তদন্ত হতে পারে না। সারদা নিয়ে কাঁথি থানায় যে মামলা রুজু হয়েছে তাই সেই মামলার তদন্তভারও সিবিআইকে দেওয়া হোক।

আদালতে সারদার নথি চুরির মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে জানানো হয়, চুরির ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলার সঙ্গে সরাসরি সারদায় আমানতকারী বা ক্ষতিগ্রস্তরা জড়িত নয়। ফলে পুলিশের তদন্তে কোনও বাধা নেই। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বুধবার সেই মামলায় কাঁথি থানার তদন্তের উপর স্থগিতাদেশ দিল না কলকতা হাইকোর্ট। ফলে রাজ্য পুলিশ নথি চুরির মামলায় তদন্ত করতে পারবে। উল্লেখ্য গত ১৮ জুন হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে সারদা (SARADHA) কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিল সারদার টাকা নিতেন শুভেন্দু। কত টাকা, কী ভাবে নিতেন তা চিঠিতে লেখা হয়েছিল বিস্তারিত ভাবে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে