আমার বাড়িও যদি বেআইনি নির্মাণ হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিন: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্ট জানিয়েছে বেআইনি নির্মাণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না আদালত। কলকাতা হোক বা জেলা বেআইনি নির্মাণ নিয়ে বরাবরই সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির কথায়, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’

সম্প্রতি হাওড়ার লিলুয়ায় এক প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চ ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিন্তু মামলাকারী জানায়, আদালতের নির্দেশ মানা হয়নি। সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়নি। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ওই একই রায় বহাল রাখে।

এদিন শুনানিতে রাজ্যের যত্রতত্র এত বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁর নিজের বাড়িও যদি বেআইনিভাবে নির্মিত হয় তাও ভাঙার কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে বালি পুরসভা থেকে লোক পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা গিয়ে বাধার সম্মুখীন হলে তারা জানায় পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয়। এই সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে জানান, তাঁর বাড়িও হাওড়াতেই। সেই বাড়ির নির্মাণে যদি কোনও গলদ পাওয়া যায়, তবে সেটিও ভেঙে দিতে হবে। বেআইনি নির্মাণ কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের মধ্যে লিলুয়া থানার অফিসার ইন-চার্জ এবং নির্মাণকারী সংস্থার প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তার পর আবার মামলার শুনানি হবে।

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী