পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ, জানাল হাইকোর্ট

পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ বলে  জানাল কলকাতা হাইকোর্ট। পুনরায় নির্বাচন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ বলে  জানাল কলকাতা হাইকোর্ট। পুনরায় নির্বাচন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবার পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ বলে ঘোষণা করার পাশাপাশি নতুন করে নির্বাচনের নির্দেশ দিয়েছেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ, পুনরায় পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচন করতে গঠন করতে হবে একটি অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির কাজ হবে নতুন করে নির্বাচন সংঘটিত করা। কবে থেকে অ্যাডহক কমিটি কার্যভার গ্রহণ করবে তাও জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, আগামী ১ আগস্ট থেকে কার্যভার গ্রহণ করবে অ্যাডহক কমিটি।  অ্যাডহক কমিটি কার্যভার গ্রহণ করার পর অক্টোবর মাসের মধ্যে নির্বাচন সেরে ফেলতে হবে। এর পর ১ নভেম্বর থেকে নব নির্বাচিত কমিটি পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করবে। 

এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে ২০১৮ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের যে নির্বাচন হয়েছিল, তা অবৈধ। এদিন আদালত জানায়, নতুন ভাবে নির্বাচন করে নতুন কমিটি তৈরি হওয়ার আগে পর্যন্ত অ্যাডহক কমিটিই পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দায়িত্বে থাকবে।আদালত স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ফল ঘোষণা করতে হবে অক্টোবর মাসের মধ্যে। নভেম্বর মাস থেকেই নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব নেবে। পাশাপাশি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না তারা।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর