হাইকোর্টের নির্দেশ জাল, সিআইডির হাতে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবাকে ছাড়ানোর জন্য হাইকোর্টের নির্দেশ জাল করার অভিযোগ। ঘটনার জেরে সিআইডির হাতে ধৃত ১। সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি লালু শেখকে জামিনে মুক্ত করতে হাইকোর্টের নির্দেশ জাল করেন তাঁর ছেলে লাবু শেখ। এক আইনজীবীকে সঙ্গে নিয়ে ভুয়ো নথি তৈরি করে বলেই দাবি সিআইডির। শনিবার সন্ধ্যায় বহরমপুর থেকে লাবু শেখকে গ্রেফতার করে সিআইডি।

লালু শেখের জামিনের জন্য হাইকোর্টের নথি জাল করে কান্দি আদালতে পেশ করা হয়। নিম্ন আদালত নথি দেখে জামিন দেয় লালুকে। পরে নথি খতিয়ে দেখা যায় জামিনের নথি ভুয়ো। কলকাতা হাইকোর্টে বিষয়টি জানানো হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে কান্দি থানায় অভিযোগ করা হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিআইডি।    

২০১৫ সালে ভরতপুর আশরফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্ত লালু শেখকে। ২০১৮ সালে যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত। ২০২১ সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন হয় লালুর। এখন লালু শেখ পলাতক। হাইকোর্টের তরফে ১৬ অক্টোবরের মধ্যে লালু শেখকে গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়েও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী যে ভুয়ো নথি তৈরিতে সাহায্য করেছিল তাঁরও খোঁজ করছে সিআইডি।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের