উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপনির্বাচনের আগে আইএসএফের ‘খাম’ প্রতীক নিয়ে নতুন করে আইনি জটিলতা। যে প্রতীকে গত দু’টি বিধানসভা নির্বাচনে লড়েছিল নওশাদ সিদ্দিকির দল, সেই ‘খাম’ এবার বরাদ্দ হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে। আইএসএফকে দেওয়া হয়েছে ‘আলমারি’ প্রতীক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি। আইএসএফের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কমিশন চাইলে উপনির্বাচনের জন্য ‘খাম’ প্রতীকটি ফ্রিজ করে রাখতে পারত। তাতে ভোটারদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকত না। অন্যদিকে কমিশনের আইনজীবী অনামিকা পাণ্ডে জানান, ২০২১ ও ২০২৪ সালে আইএসএফ ‘খাম’ প্রতীকটি ফ্রি সিম্বল হিসেবে ব্যবহার করেছিল। এই বক্তব্যের পরই বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, উপনির্বাচনে কেন প্রতীকটি ফ্রিজ করা হল না। মাত্র কয়েক মাস আগে একটি দল যে প্রতীক ব্যবহার করেছে, তা অন্য দলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কমিশনের নিরপেক্ষভাবে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুনঃ ‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যকে বিচারপতি প্রশ্ন করেন, তাঁরা কেন ‘খাম’ প্রতীক চেয়েছিলেন। উত্তরে তিনি জানান, তাঁদের পক্ষ থেকে তিনটি প্রতীক চাওয়া হয়েছিল এবং তাঁদের প্রতীক ফ্রিজ করে দেওয়া হয়েছিল। শেষে ‘খাম’ প্রতীক নিয়ে কেন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তা আগামীকাল আদালতকে জানাতে নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের