কিশোর সহ গঙ্গায় ডুবল গাড়ি, স্থানীয়দের তৎপরতায় বাঁচল জীবন

এদিন যে বড় বিপদের হাত থেকে ওই কিশোর বেঁচে গিয়েছে সেটাই বড় কথা। তবে পরিবারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালে খাস কলকাতার(Kolkata) বুকে গঙ্গারঘাটে ঘটে গেল বড়সড় বিপত্তি। এক কিশোর সহ গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে উত্তর কলকাতারা নিমতলা ঘাটে(Nimtala Ghat)। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ডুবে যাওয়া গাড়ি থেকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে কিশোরকে। ঘটনার খবর পেয়ে নিমতলা ঘাটে আসে উদ্ধারকারী দল। তাঁরা গঙ্গায় নেমে গাড়িটিকে তোলার চেষ্টা শুরু করেন। ঘণ্টা খানেকের চেষ্টায় সেটি উদ্ধার করাও সম্ভব হয়েছে। তবে সেই গাড়ির চাকা আর কোনও দিন গড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে এদিন যে বড় বিপদের হাত থেকে ওই কিশোর বেঁচে গিয়েছে সেটাই বড় কথা। স্বস্তিতে তার পরিবারের সদস্যরা। তবে পরিবারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকা থেকে গাড়ি করে নিমতলা ঘাটের কাছেই থাকা ভূতনাথ মন্দিরে(Bhootnath Mandir) পুজো দিতে এসেছিল ওই কিশোরের পরিবার। পরিবারের সদস্যেরা মন্দিরে পুজো দিতে গেলেও বাড়ির ছোট ছেলে তাদের স্করপিও গাড়িতেই ছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে। গাড়ির স্টিয়ারিং নিয়ে টানাটানি করতে গিয়েই বিপদ ডেকে আনে ওই কিশোর। গাড়িটি গড়িয়ে গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয়েরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। গাড়ির মধ্যে থেকে কিশোরকে কোনও রকমে উদ্ধার করতে সম্ভব হন তাঁরা। এমনকি জলে নেমে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে টেনেও তোলা হয় পাড়ে। কার্যত স্থানীয় বাসিন্দাদের উপস্থিত বুদ্ধি আর উদ্ধারকারী দলের তৎতপরতায় কিশোরের প্রাণ রক্ষা করা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়ির সদস্যরা যখন গাড়ি ছেড়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিল তখন গাড়িটি নিউট্রাল অবস্থায় ছিল। আর গাড়ির ভিতরে থাকা কিশোর কোনও ভাবে স্টিয়ারিং নিয়ে নাড়াচড়া শুরু করতেই গাড়িটি চলতে শুরু করে। আর তারপরই গঙ্গায় ডুবে যায় সেটি। ঘাটে সেই সময় ছিলেন অনেকেই। গাড়িটিকে ডুবতে দেখেই শুরু হয় হইহট্টোগোল। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত কলকাতা পুলিশের আধিকারিকদের। দ্রুত তাঁরা কিশোরকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন। অল্পের জন্য রক্ষা পায় সে। তবে জলে ততক্ষণ ডুবে গিয়েছে গাড়িটি।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা