জ্ঞানেশ কুমারকে নিয়ে অভিনব পোস্টার শহরে, ফুলবেঞ্চ আসার আগেই শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে বিতর্কিত ইস্যু এসআইআর। আর তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায় বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাতিল অথবা বিচারাধীন হয়ে রয়েছে। এই নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথে মিছিল থেকে সুপ্রিম কোর্টে সওয়াল—প্রত্যেক ইঞ্চিতে বুঝে নিয়েছেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। যা চরম আকার নিয়েছে মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার মধ্যে দিয়ে। কারণ এখান থেকেই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন তিনি। আর তার মধ্যেই অভিনব পোস্টার পড়ল শহরে। যা নিয়ে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে মহানগরীতে।

এদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তার মধ্যে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ আসছে শহর কলকাতায়। এমনকী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসছেন বলে খবর। আর তার আগেই পোস্টারেই শুরু হয়ে গেল ভোটযুদ্ধ। আজ, শনিবার শহরে যে পোস্টার দেখা গেল সেটাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাস্তার ধারে বড় হোর্ডিং দেখা যাচ্ছে। যেখানে রয়েছে একটি কার্টুন ছবি। কার্টুনের সঙ্গে অবিকল মিল রয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। আর তাঁর গায়ে একটি ঘুষি পড়েছে। সেই হাতের উপর লেখা ‘বাঘিনী’। যার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টারের নীচে ৮৩ নম্বর ব্লক তৃণমূলের নাম লেখা রয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কদিন আগে যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছিল তাতে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখানো হয়েছিল বাঘিনী হিসাবেই। আর সেই বাঘিনীর ঘুষিতেই কাত হয়ে পড়েছেন নির্বাচন কমিশনার। এমন কার্টুনই ফুটিয়ে তোলা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, এটা বাংলার মা–বোনেদের হাত। প্রতীকী ছবি হিসেবে এই পোস্টার তৈরি করা হয়েছে। আর এই পোস্টারের তীব্র সমালোচনা শুরু করেছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘‌সব স্বৈরাচারী কাউন্সিলররা নিজেদের কী ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য এই সব কাজ করছে।’‌

তাছাড়া এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই পরিস্থিতিতে এমন পোস্টার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ