১১ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা

মামলা দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে (HC) জনস্বার্থ মামলা দায়ের হলো। মামলায় পার্টি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। কারণ, তিনিই অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন।

জানা গিয়েছে, মামলা দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, ১১ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক অধ্যাপক প্রত্যাখ্যান করেছিলেন রাজ্যপালের দেওয়া উপাচার্যের নিয়োগপত্র। দক্ষিণ দিনাজপুর জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায় প্রত্যাখ্যান করেছেন নিয়োগপত্র। প্রসঙ্গত, গত ১ জুন রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়েছিল।

রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা ট্যুইট করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছিলেন, ‘বেআইনিভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন’। তাঁর দাবি, রাজ্যকে এবং শিক্ষা দফতরকে না জানিয়ে একক সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। যা সম্পূর্ণ অবৈধ। শিক্ষামন্ত্রী আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছিলেন। 

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং