আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি’, বার্তা মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: শনি বিকালে নিজের বাড়িতেই দলের নবনির্বাচিত সাংসদ এবং দলের জেলা সভাপতিদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠক শেষে এদিন তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখান থেকেই তিনি জানান, ‘বিজেপিকে(BJP) আমরা ভাঙাবো না, ভাঙাচ্ছিও না। ওরা ভাঙবে নিজেদের মধ্যে থেকেই। ওদের ভেতর থেকেই। দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি। আপাতত আমরা অপেক্ষা করবো আর দেখবো, তারপর সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেব। ওদের একটু সামলাতে দিন, দেখুক কাকে কাকে সন্তুষ্ট করতে হয়। এখনও বিজেপি মিথ্যে কথা বলছে। ৪০০ পারের কথা বলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ওরা। এতবড় হারের পরে মোদির(Narendra Modi) উচিত না প্রধানমন্ত্রী হওয়া। ওনার সরে যাওয়া উচিত। সরকার গড়বে ইন্ডিয়াই(INDIA)। এনডিএ(NDA) সরকার বেশি দিন টিকবে না।’

এদিন মমতা জানান, ‘একতা কথা নানা সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে আমরা নাকি বেশির ভাগ বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছি। এটা পুরো মিথ্যা। লোকসভা আর বিধানসভা ভোটে তফাত আছে। তবু হিসাবের জন্য বলি, ২০১৯ ভোটে বিধানসভাওয়াড়ি হিসাবে ১৬১ সিটে এগিয়ে ছিলাম, বিজেপি ১২১টা সিটে এগিয়েছিল। এবার আমরা ১৯২টা সিটে এগিয়ে আছি আমরা। বিজেপি মাত্র ৯০টায় এগিয়ে। অনেক জায়গায় মিথ্যা কথা বলছে বা খাওয়াচ্ছে। এখনও লজ্জা হয়নি। পূর্ব মেদিনীপুরে ভোট লুট করা হয়েছে। জেলাশাসক-আইসি বদল করে ভোট লুট করা হয়েছে। আরও ৩-৪টে সিটে আমাদের হারানো হয়েছে। একজন হেরেছেন, তাঁকে জোর করে হারানো হয়েছে। ২-৩ হাজার ভোটে, ইলেকশন কমিশনের দয়ায়। মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখুন টোটালটা লুঠ। ডিএম, আইসি বদলেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে করেছে সবটা। আমি তিনদিন না বেরোলে উত্তর কলকাতার আসন বের হতো না। কুণাল, পরেশকে জিজ্ঞাসা করে দেখুন।’

এর পাশাপাশি এদিন মমতা জানান, ‘বাংলার প্রাপ্য আদায় নিয়ে আমাদের আন্দোলন চলবে। যারা জিতেছেন, তাঁরা বসে থাকার জন্য জেতেননি। তাঁরা সংসদে আওয়াজ তুলবেন। সব রাজ্যের পাওনা মেটানোর দাবি তোলা হবে। এনআরসি বাতিল করার দাবি তোলা হবে। শেয়ার বাজারে দুর্নীতি করা হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি জানানো হবে। এনডিএ যারা রয়েছেন তাঁদের চাওয়া-পাওয়া বেশি, কিন্তু ইন্ডিয়া জোটে যারা রয়েছেন, তারা কিছু চায় না। এই জয়ের উৎসব পালন করা হবে আগামী ২১ জুলাই।’ মমতা এদিন দলের সংসদীয় কমিটিও গড়ে দেওয়ার কথা জানিয়ে দেন। লোকসভার নেতা নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি নেত্রী হলেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যসভার নেতা নির্বাচিত হলেন ডেরেক ও’ব্রায়েন, ডেপুটি নেত্রী হলেন সাগরিকা ঘোষ, চিফ হুইপ হলেন নাদিমুল হক। 

Published by:

Share Link:

More Releted News:

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ