রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমে বাম আমলে ছিলেন দাপুটে নেতা। মন্ত্রীত্বও সামলেছেন। পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষতার সঙ্গে সামলেছেন মন্ত্রীত্ব। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার ভাঙড়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা।

প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, সহকর্মী আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে তিনি শোকাহত ও মর্মাহত। রাজ্য মন্ত্রিসভায় তাঁর সহকর্মী ছিলেন। রেজ্জাক মোল্লাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করতেন। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে প্রাক্তনমন্ত্রীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই এক সময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অসুস্থতার কারণে বহু দিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে প্রথমবার বিধায়কের আসনে বসেছিলেন। প্রথমবার মন্ত্রীত্ব পান ১৯৮২ সালে। দীর্ঘদিন বামফ্রন্টের ভূমি সংস্কার দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে।প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দু’জনেরই মন্ত্রিসভায় থেকে রাজ্যবাসীর জন্য কাজ করে গিয়েছেন রেজ্জাক মোল্লা। ২০১১ সালে সিপিএমের টালমাটাল পরিস্থিতিতেও নিজের গড় নিজের দখলেই রেখেছিলেন তিনি।

রাজ্যের পালাবদলের পর ২০১৬ সালে দীর্ঘদিনের দল সিপিএম ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হয়ে দায়িত্ব সামলেছেন ২০২১ পর্যন্ত। তারপর রেজ্জাক মোল্লাকে আর তেমনভাবে সক্রিয় রাজনীতিতে দেখতে পাওয়া যায়নি। বার্ধক্যজনিত সমস্যায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি