চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠছে। এই ঘটনার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বোলপুরে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে চলতি মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানেও মিছিল করতে পারেন তিনি। চলতি মাসে ১৭ থেকে ২১ অগস্টের মধ্যে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানে শিলিগুড়িতে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন তিনি। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের পরিস্থিতি এখন খারাপ। সেই পরিস্থিতির একটু উন্নতি হলে পাহাড়েও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। পাশাপাশি কোচবিহারেও যেতে পারেন তিনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী শিবির।

উত্তরে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ফল বেশ ভালই ছিল। এবার সেখানে টার্গেটও বেঁধে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই উত্তরবঙ্গ সফরে গিয়ে এখন থেকেই নিজের জায়গা পাকা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থার শিকার হতে হচ্ছে অবিজেপি রাজ্যগুলোতে, সেই বিষয়টিকে হাতিয়ার করে উত্তরবঙ্গে ভাষা আন্দোলন করতে পারেন তিনি। উত্তরবঙ্গ থেকেও একাধিক পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যান। তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার হতে চলেছেন তিনি।

উত্তরবঙ্গ সফরের আগে চলতি সপ্তাহে ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবছর ৯ অগস্ট ঝাড়গ্রাম থেকে আদিবাসী দিবস পালন করেন তিনি। কিন্তু এইবার ৭ অগস্ট আদিবাসী দিবসের উদ্বোধন করে ফিরে আসবেন তিনি। অন্যান্যবারের মতো এবার একদিন নয়, চার দিন ধরে পালিত হবে আদিবাসী দিবস। ফলে উৎসবের সূচনায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে থাকবেন না তিনি। ঝারগ্রামেও তিনি ভাষা আন্দোলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের