বিয়েবাড়ি থেকে চুরি ১০ মাসের শিশু! একদিন পরে উদ্ধার

বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট থানা এলাকায় এক বিয়েবাড়ি থেকে চুরি হয়ে গেল ১০ মাসের শিশু। যদিও তদন্তে নেমে একদিন পরে আন্দুল স্টেশনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে রবিবার কালীঘাট ভারত সেবাশ্রম সংঘে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এক মহিলা। বিয়ের আসরে ওই মহিলার ১০ মাস বয়সী শিশুপুত্র কান্নাকাটি করছিল, সেই সময় পাশে দাঁড়ানো এক ব্যক্তি শিশুকে কোলে নিতে চান কান্না থামানোর জন্য। এরপর মহিলা ওই ব্যক্তির হাতে ছেলেকে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে শিশুটি-সহ ওই ব্যক্তিকে আর দেখা মিলছিল না। মহিলা উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি শুরু করে দেন। কিন্তু কোথাও শিশু হদিশ মেলেনি, সন্ধান মেলেনি সেই ব্যক্তিটিরও।

অবশেষে কালীঘাট থানার দ্বারস্থ হন শিশুর পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কালীঘাট থানার পুলিশ। ঘটনাস্থলগ ভালো করে খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি ওই অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ এবং এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার পর অভিযান শুরু করে পুলিশের গুন্ডা দমন শাখা। পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারেন অভিযুক্ত ব্যক্তির নাম বিক্রম রায়। ২২ মে আন্দুল স্টেশনের কাছে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন গোয়েন্দারা। শিশুকে উদ্ধারের কয়েকদিন পর ২৬ মে মনোজ সাউ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিক্রম রায় শিশুটিকে মনোজ রায়ের কাছে বিক্রি করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে বিহারের পটনার দানাপুর থেকে বিক্রম রায়কে ২৯ মে গ্রেফতার করেন তদন্তকারীরা। ট্রানজিট রিমান্ডে বিক্রমকে কলকাতায় নিয়ে আসা হয়। বুধবার তাকে আদালতে পেশ করবে পুলিশ।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম