বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডি টিম। শনিবার দুপুর ১টা বেজে ২৫ মিনিট নাগাদ সিআইডির পাঁচজনের অফিসারের একটি টিম অভিষেকের বাড়িতে যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। অভিষেকের বাড়ির দরজা বন্ধ ছিল। ১৮৮ এ শান্তিনিকেতন বিল্ডিং – এ সিআইডি টিম অভিষেকের খোঁজে দরজায় কড়া নাড়ে। এরপর অভিষেকের বাড়ির ভেতর থেকে জনৈক স্মরজিৎ দে নামে এক ব্যক্তি বাইরে বেরিয়ে এসে সিআইডির অফিসারদের জানান, তিনি ওই বাড়িতে কাজ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) শনিবার সকাল থেকে বাড়িতে নেই। শুধু তাই নয়, তার পরিবারও বাড়িতে নেই।

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন তা তিনি জানেন না বলে সিআইডি অফিসারদের স্পষ্ট জানিয়ে দেন। বাড়ির বাইরে সিআইডির অফিসারদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বিধানসভায় সই বিতর্কে তদন্তে অভিষেকের বাড়িতে যায় cid টিম।তৃণমূলের পরিষদীয় দলের ৭০ জন বিধায়কের প্রস্তাবে সই বিতর্ক দেখা দেয় ।সই মিলছে না কয়েকজন তৃণমূল বিধায়কের। এরপর বিষয়টি হেয়ার স্ট্রীট থানা(Hare Street P.S.) পর্যন্ত পৌঁছে অবশেষে তদন্তের নামে সিআইডি।এর আগে সিআইডি অফিসাররা  বৃহস্পতিবার নয়না বন্দ্যোপাধ্যায় ও বাহারুল ইসলামের বাড়িতেও যান। এবার গলায় পরিচয়পত্র ঝুলিয়ে সিআইডির ৫ সদস্যের টিম হাজির হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে পৌঁছান।জানা গেছে, অভিষেকের বাড়ির ভেতর থেকে যিনি ওই বাড়িতে কাজ করেন বলে বাইরে বেরিয়ে এসে অভিষেক বাড়িতে নেই বলে দাবি করেছেন তার নাম পরিচয় এবং ফোন নাম্বার সিআইডি অফিসাররা নোট করে নেন।

দিন দুই এক আগে কুনাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক বিধায়কের বাড়িতে সিআইডি অফিসাররা হাজির হয়েছিলেন। বিধানসভার একটি নীতিতে ওই বিধায়কদের সই জাল হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে শনিবার সেই একই কারণে সিআইডি টিম জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে ছিলেন বলে সূত্রের খবর। প্রায় কুড়ি মিনিট ধরে সিআইডির অফিসাররা অভিষেকের হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন(Shantinikatan) বিল্ডিং – এর সামনে দাঁড়িয়ে থেকে অবশেষে সেখান থেকে বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলে নোটিশ দিতে না পেরে ফিরে যান। সিআইডির একটি টিম ফিরে গেলেও আরেকটি টিম ওই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে।এদিকে শান্তিনিকেতন বিল্ডিং-এ সিআইডি’র টিমের যাওয়া এবং নোটিশ দেওয়ার চেষ্টা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি কোন নোটিশ পাননি। তিনি নোটিশ পেলে আইনি পথে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে থেকে সিআইডি টিম বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটেঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সেখানে অভিষেকের অপরবারির দায়িত্বে থাকা পুলিশকর্মীর সাথে কথা বলে অবশেষে অভিষেক কিছুক্ষণ বাদে ফিরে নিজের হাতে সেই নোটিশ সিআইডির কাছ থেকে নেন।সোমবার দুপুর বারোটায় ভবানীভবন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিআইডি। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ফিরে সিআইডির হাত থেকে রাস্তায় দাঁড়িয়ে নোটিশ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে